ঢাকা ১২:৫০ পূর্বাহ্ন, বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ২০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

বিএনপির মুখে দুর্নীতিবিরোধী কথা হাস্যকর: ওবায়দুল কাদের

আকাশ জাতীয় ডেস্ক:

দুর্নীতিতে পাঁচবারের চাম্পিয়ন বিএনপির মুখে দুর্নীতির বিরুদ্ধে কথা হাস্যকর শোনায় বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

সোমবার (৬ জুলাই) নিজের সরকারি বাসভবন থেকে নিয়মিত সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি।

মন্ত্রী বলেন, বিএনপি দুর্নীতিতে পরপর পাঁচবার বিশ্ব চ্যাম্পিয়ন হয়েছে৷ লুটপাটের কারণেই নির্বাচন ও রাজনীতিতে জনগণের কাছে তারা প্রত্যাখ্যাত। তাদের মুখে দুর্নীতির বিরুদ্ধে কথা হাস্যকর শোনায়৷

প্রধানমন্ত্রী শেখ হাসিনার দুর্নীতিবিরোধী অবস্থান এবং তার ব্যক্তিগত সততা দেশ-বিদেশে সমাদৃত ও প্রশংসিত জানিয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, দুর্নীতিবাজ যেই হোক, শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকার তার ব্যাপারে শূন্য সহিষ্ণুতা নীতিতে অটল।

করোনা সংকটে দায়িত্বশীল ভূমিকা পালন না করে বিএনপি তাদের চিরাচরিত নালিশের রাজনীতি আঁকড়ে ধরে আছে এবং এ করোনাকালেও তারা আজগুবি তথ্য দিয়ে জাতিকে বিভ্রান্ত করছে। তাদের কথা শুনে মনে হয়, পূর্নিমার রাতেও বিএনপি অমাবশ্যার অন্ধকার দেখতে পায়। দিন দিন সরকার সুরক্ষা সামগ্রী বাড়াচ্ছে, ভেন্টিলেশন ব্যবস্থা, ডাক্তার সংখ্যা বৃদ্ধি করছে৷ সরকারের সমন্বিত ও দক্ষতার কারণেই এসব হচ্ছে। অথচ বিএনপির কার্যক্রম শুধু বিবৃতির মধ্যেই সীমাবদ্ধ, যোগ করেন তিনি।

বিএনপিকে বিভাজন ও বৈরিতার রাজনীতি পরিহার করে করোনা প্রতিরোধের লড়াইয়ে সহযোগিতা করারও আহ্বান জানান ওবায়দুল কাদের।

যশোর ও বগুড়া উপনির্বাচন প্রসঙ্গে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে ওবায়দুল কাদের বলেন, এটা সম্পূর্ণ নির্বাচন কমিশনের এখতিয়ার। সরকারের এতে কোনো হাত নেই। সাংবিধানিক বাধ্যবাধকতার কারণে করোনাকালেও বিশ্বের অনেক দেশেই জাতীয় নির্বাচন ও স্থানীয় সরকার নির্বাচন হচ্ছে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

বিএনপির মুখে দুর্নীতিবিরোধী কথা হাস্যকর: ওবায়দুল কাদের

আপডেট সময় ০৪:৫৬:০২ অপরাহ্ন, সোমবার, ৬ জুলাই ২০২০