ঢাকা ০৫:২০ অপরাহ্ন, রবিবার, ১২ জুলাই ২০২৬, ২৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ডিএসইর লেনদেন ১৬৬৯ কোটি টাকা ছাড়াল ভাঙ্গায় প্রাণঘাতী দুর্ঘটনা: মামলা হয়নি, ব্রেক ফেলকেই কারণ বলছে পুলিশ জলাবদ্ধ মানুষের জীবন-সম্পদ রক্ষায় সর্বোচ্চ সতর্কতা ও সমন্বয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর আমাদের সবাইকে দৌড়ের উপরে রেখেছেন প্রধানমন্ত্রী গুণগত ও পরিকল্পিত জনসংখ্যা একটি দেশের প্রধান সম্পদ ও শক্তি: রাষ্ট্রপতি দেশের স্বার্থ ক্ষুণ্ন করে আইএমএফের কোনো কর্মসূচিতে সরকার অংশ নেবে না : অর্থমন্ত্রী কানাডার টরন্টোতে বন্দুক হামলায় দুইজন নিহত, আহত ৬ শাহবাগে ফুটপাত থেকে তিন ব্যক্তির মরদেহ উদ্ধার ঢাকার বর্জ্য থেকে বিদ্যুৎ, দুই প্রকল্প দ্রুত বাস্তবায়নের নির্দেশ প্রধানমন্ত্রীর ‘ডিসেম্বর পর্যন্ত অপেক্ষা কেন, এখনই ফিরুন’, হাসিনাকে আসিফ নজরুল

কারাগারগুলোতে বন্দি ধারণের আর ঠাঁই নেই: ফখরুল

আকাশ জাতীয় ডেস্ক:  

পল্লবী থানা জাসাসের সাবেক সভাপতি ও ঢাকা মহানগর উত্তর বিএনপি নেতা ছোটন বিশ্বাসকে শুক্রবার (৩ জুলাই) ভোলার বোরহানউদ্দিন উপজেলার নিজ বাড়ি থেকে গ্রেফতার করার ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, ‘বিরোধী নেতাকর্মীদের গ্রেফতার করে কারাগারগুলো ভরে ফেলা হয়েছে। কারাগারগুলোতে এখন বন্দি ধারণের আর ঠাঁই নেই।’

শনিবার (৪ জুলাই) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি এসব কথা বলেন।

বিএনপি মহাসচিব বলেন, ‘প্রতিহিংসার বশবর্তী হয়ে বর্তমান সরকার বিএনপিসহ দেশের বিরোধী দলগুলো নিশ্চিহ্ন করে দেশকে বিরাজনীতিকরণের ঘৃণ্য উদ্দেশ্য সাধনে এখন এতটাই বেপরোয়া হয়ে উঠেছে যে, গুম, খুন, অপহরণের পাশাপাশি বিরোধী নেতাকর্মীদের গ্রেফতার করে মিথ্যা মামলা দিয়ে দেশের কারাগারগুলো ভরে ফেলেছে। কারাগারগুলোতে এখন বন্দি ধারণের আর ঠাঁই নেই। বর্তমানে করোনা ভাইরাসের দুর্যোগময় সময়ে বিএনপি নেতাকর্মীরা যখন গরিব ও দুস্থ মানুষদের সাহায্যে এগিয়ে এসেছে তখন তাদের গ্রেফতার করে কারান্তরীণ করা সরকারের অশুভ ইচ্ছারই বহিঃপ্রকাশ।’

তিনি বলেন, ‘এসব অপকর্মের মূল লক্ষ্য একটাই- ক্ষমতাকে চিরদিনের জন্য পাকাপোক্ত করা। কিন্তু সরকার এসব কুকর্ম করে ক্ষমতা কুক্ষিগত রাখতে পারবে না। কারণ জনগণের পিঠ এখন দেয়ালে ঠেকে গেছে। ফ্যাসিবাদী শাসনের বিরুদ্ধে জনগণ এখন আরও বেশি ঐক্যবদ্ধ। রাজনৈতিক প্রতিহিংসার শিকার বলেই ছোটন বিশ্বাসকে গ্রেফতার করা হয়েছে। আমি তাকে গ্রেফতারের ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি এবং অবিলম্বে তার বিরুদ্ধে দায়ের করা রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত মামলা প্রত্যাহার করে নিঃশর্ত মুক্তি দেওয়ার জোর দাবি জানাচ্ছি।’

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ডিএসইর লেনদেন ১৬৬৯ কোটি টাকা ছাড়াল

কারাগারগুলোতে বন্দি ধারণের আর ঠাঁই নেই: ফখরুল

আপডেট সময় ০৫:৩০:২৪ অপরাহ্ন, শনিবার, ৪ জুলাই ২০২০