ঢাকা ১১:৫১ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মক্কা-মদিনায় হুমকি এলে বাংলাদেশ চুপ থাকবে না: শামা ওবায়েদ রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে সফল পারমাণবিক বিক্রিয়া সম্পন্ন চলতি অক্টোবরের শেষ দিকে জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করলেন চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন উদ্বোধনের আগেই কক্সবাজার বিমানবন্দরের নতুন টার্মিনালে যাত্রীসেবা শুরু সাইবার সুরক্ষা আইন যেন নিপীড়নমূলক না হয়: স্বরাষ্ট্রমন্ত্রী অক্টোবর-নভেম্বরে তিন দেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘের সন্ত্রাস দমন তহবিলে কাতারের ১৪১ মিলিয়ন ডলার অনুদান নিউইয়র্কে চার দিনে ৩০টি কর্মসূচিতে প্রধানমন্ত্রীর ব্যস্ত সফর জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর

বিসিবি’র স্কোরার আবুল হোসেন আর নেই

আকাশ স্পোর্টস ডেস্ক:  

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) স্কোরার আবুল হোসেন (৪৪) আর নেই (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। বৃহস্পতিবার (০২ জুলাই) সকালে রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।

বিসিবি’র আম্পায়ার্স কমিটির ম্যানেজার  আবুল হোসেনের মৃত্যুর খবরটি নিশ্চিত করেছেন।

বুকে ব্যথা নিয়ে গত মঙ্গলবার (৩০ জুন) মিরপুর হার্ট ফাউন্ডেশনে ভর্তি হয়েছিলেন আবুল হোসেন। কর্তব্যরত চিকিৎসকরা তাকে সিসিইউতে ৭২ ঘন্টা পর্যবেক্ষণে রেখেছিলেন। আজ ভোরে হঠাৎ অবস্থার অবনতি ঘটলে সকালে মারা যান তিনি।

বাদ জোহর মিরপুর স্টেডিয়ামের পশ্চিম পাশের নুরানী মসজিদে জানাজার নামাজ শেষে মিরপুর এক নম্বর সেক্টরে তাকে দাফন করা হয়।

১৯৯৯ সাল থেকে শুরু করে দুই দশকের বেশি সময় ধরে ঘরোয়া ও আন্তর্জাতিক ক্রিকেট ম্যাচের স্কোরিং করেছেন আবুল হোসেন।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

তিস্তা প্রকল্পে প্রযুক্তিগত সহায়তা দিতে আগ্রহী নেদারল্যান্ডস

বিসিবি’র স্কোরার আবুল হোসেন আর নেই

আপডেট সময় ০৯:৩৭:০৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২ জুলাই ২০২০