ঢাকা ১২:১২ পূর্বাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মক্কা-মদিনায় হুমকি এলে বাংলাদেশ চুপ থাকবে না: শামা ওবায়েদ রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে সফল পারমাণবিক বিক্রিয়া সম্পন্ন চলতি অক্টোবরের শেষ দিকে জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করলেন চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন উদ্বোধনের আগেই কক্সবাজার বিমানবন্দরের নতুন টার্মিনালে যাত্রীসেবা শুরু সাইবার সুরক্ষা আইন যেন নিপীড়নমূলক না হয়: স্বরাষ্ট্রমন্ত্রী অক্টোবর-নভেম্বরে তিন দেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘের সন্ত্রাস দমন তহবিলে কাতারের ১৪১ মিলিয়ন ডলার অনুদান নিউইয়র্কে চার দিনে ৩০টি কর্মসূচিতে প্রধানমন্ত্রীর ব্যস্ত সফর জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর

২০ কেজি সোনা, ২০ বিলাসবহুল গাড়ি, সব রেখে না ফেরার দেশে ‘গোল্ডেন বাবা’

আকাশ আর্ন্তজাতিক ডেস্ক:

আসল নাম সুধীর কুমার মক্কড়। কিন্তু ভক্তরা তাকে চিনতেন গোল্ডেন বাবা নামে। গাজিয়াবাদের বাসিন্দা ছিলেন তিনি। দীর্ঘদিন ধরেই অসুস্থ ছিলেন।

বুধবার দিল্লির এইমসে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন গোল্ডেন বাবা।

সন্ন্যাসী হওয়ার আগে সুধীর কুমার মক্কড়ের কাপড়ের ব্যবসা ছিল। পাপের প্রায়শ্চিত্ত করার জন্য তিনি সন্ন্যাস গ্রহণ করেন বলে জানিয়েছিলেন।

গোল্ডেন বাবা নামের পেছনে কারণ রয়েছে। ২০১৩ সাল থেকে তিনি সারা শরীরে কয়েক কোটি টাকার সোনার গয়না পরে থাকতেন। প্রতি বছর বিলাসবহুল গাড়ির শোভাযাত্রা করতেন তিনি। ভক্তদের ঢল নামত গোল্ডেন বাবার সেই শোভাযাত্রায়।

এক সময় কাপড়ের ব্যবসা ছেড়ে হরিদ্বারে হর কি পৌড়িতে ফুল, মালার ব্যবসা শুরু করেন গোল্ডেন বাবা। কিন্তু সেই ব্যবসায় দাঁড়াতে পারেননি। এরপর প্রপার্টি ক্রয়-বিক্রয়ের ব্যবসা শুরু করেন। তাতে প্রচুর অর্থ উপার্জন করেন। ২০১৩ সালে দিল্লির গান্ধীনগরে একটি আশ্রম প্রতিষ্ঠা করেন তিনি। তার পর থেকেই তিনি গোল্ডেন বাবা নামে পরিচিত।

গোল্ডেন বাবা প্রতি বছর ২০ কেজি সোনা শরীরে চাপিয়ে শোভাযাত্রা করতেন। কিন্তু গতবার ১৬ কেজি সোনা পরেছিলেন। শারীরিক অসুস্থতার জন্য। গোল্ডেন বাবার সুরক্ষায় সব সময় ২৫-৩০ জন রক্ষী থাকত।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ইরিত্রিয়া সীমান্তে ইথিওপীয় সেনার অগ্রগতি, বাড়ছে নতুন যুদ্ধের শঙ্কা

২০ কেজি সোনা, ২০ বিলাসবহুল গাড়ি, সব রেখে না ফেরার দেশে ‘গোল্ডেন বাবা’

আপডেট সময় ০৫:১৩:০১ অপরাহ্ন, বুধবার, ১ জুলাই ২০২০