ঢাকা ১০:৪৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মক্কা-মদিনায় হুমকি এলে বাংলাদেশ চুপ থাকবে না: শামা ওবায়েদ রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে সফল পারমাণবিক বিক্রিয়া সম্পন্ন চলতি অক্টোবরের শেষ দিকে জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করলেন চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন উদ্বোধনের আগেই কক্সবাজার বিমানবন্দরের নতুন টার্মিনালে যাত্রীসেবা শুরু সাইবার সুরক্ষা আইন যেন নিপীড়নমূলক না হয়: স্বরাষ্ট্রমন্ত্রী অক্টোবর-নভেম্বরে তিন দেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘের সন্ত্রাস দমন তহবিলে কাতারের ১৪১ মিলিয়ন ডলার অনুদান নিউইয়র্কে চার দিনে ৩০টি কর্মসূচিতে প্রধানমন্ত্রীর ব্যস্ত সফর জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর

টাকার চেয়ে জীবনের মূল্য বেশি: এবাদত

আকাশ স্পোর্টস ডেস্ক: 

করোনা মহামারির কারণে বাংলাদেশ দলের চারটি সিরিজ স্থগিত হয়ে গেছে। পাকিস্তান, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড ও শ্রীলঙ্কার বিপক্ষে ছিল টেস্ট সিরিজ। প্রায় ৮টি টেস্ট আপাতত খেলা হচ্ছে না ক্রিকেটারদের। আর এ জন্য আর্থিকভাবে ক্ষতিগ্রস্থ হচ্ছে টাইগাররা। তবে জাতীয় টেস্ট দলের নিয়মিত মুখ পেসার এবাদত হোসেন মনে করেন, টাকার চেয়ে জীবনের মূল্যটা বেশি।

রোববার (২৮ জুন) সংবাদমাধ্যমে এমন কথা বলেন। করোনার এই কঠিন সময়ে এটা নিয়ে আফসোস করার কিছু নেই বলে তিনি মনে করেন।

এবাদত বলেন, ‘আমার ক্যারিয়ারটা মাত্রই শুরু হলো। তাই ম্যাচগুলো আমার জন্য খুবই দরকার ছিল। কিন্তু কিছু করার নেই। জীবনটাই গুরুত্বপূর্ণ। বেঁচে থাকলে, সুস্থ থাকলে অনেক ম্যাচেই খেলতে পারব। তবে এটা ঠিক জিম্বাবুয়ের সঙ্গে জয়ের পর আমরা বেশ ভালো ছন্দে ছিলাম। এই আটটা ম্যাচ যদি খেলতে পারতাম আমরা অনেক এগিয়ে যেতে পারতাম। যেহেতু বেশি টেস্ট পাই না।’

অাগামী বছর লর্ডসে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল ম্যাচ হওয়ার কথা রয়েছে। ঠিক সময়মতো ফাইনাল হলে এই স্থগিত হওয়া ম্যাচ গুলো খেলার সম্ভবনা খুবই কম। সেক্ষেত্রে টাইগারদের বড় ধরনের আর্থিক ক্ষতি হবে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

তিস্তা প্রকল্পে প্রযুক্তিগত সহায়তা দিতে আগ্রহী নেদারল্যান্ডস

টাকার চেয়ে জীবনের মূল্য বেশি: এবাদত

আপডেট সময় ০৯:৩৩:১৪ অপরাহ্ন, রবিবার, ২৮ জুন ২০২০