ঢাকা ০৬:২৪ অপরাহ্ন, শনিবার, ১১ জুলাই ২০২৬, ২৭ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মুক্তিযুদ্ধের বিরোধীদের ক্ষমা চাইতে হবে: মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী ঢামেক হাসপাতালকে মানবিক নেতৃত্বের নতুন প্রতিষ্ঠান গড়ার আহ্বান জুবাইদা রহমানের একসময় আমলারা খিচুড়ি রান্না-কচুরিপানা পরিষ্কার করতে বিদেশ যেতেন: শিক্ষামন্ত্রী হাসপাতালে বিএনপির মিডিয়া সেলের আহ্বায়ক ডা. পাভেলকে দেখতে গেলেন প্রধানমন্ত্রী শিক্ষায় বিনিয়োগই দেশের ভবিষ্যতের বিনিয়োগ: ভূমিমন্ত্রী এআই হবে ভবিষ্যৎ অর্থনীতির চালিকাশক্তি: আইসিটি মন্ত্রী সিঙ্গাপুর কানাডা নয় বাংলাদেশকে সবুজ-বাসযোগ্য দেশে পরিণত করতে চাই: প্রতিমন্ত্রী শাহে আলম জামায়াত থেকে বের হয়ে এনসিপি স্বতন্ত্র রাজনীতি না করলে নতুন বন্দোবস্তের আশা পুরোপুরি শেষ: রাশেদ ২৫ হজার মিডওয়াইফ নিয়োগ দেওয়া হবে: প্রধানমন্ত্রী বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের সহায়তা দেবে সরকার: কৃষিমন্ত্রী

দিনের আলোতেও রাতের আঁধার দেখে বিএনপি: ওবায়দুল কাদের

আকাশ জাতীয় ডেস্ক:

করোনা সংকটের শুরু থেকে বিএনপি দায়িত্বশীল রাজনৈতিক দলের ভূমিকা পালন না করে সরকারের সমালোচনাকে নিজেদের রাজনৈতিক কৌশল হিসেবে বেছে নিয়েছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

তিনি শুক্রবার তার সরকারি বাসভবনে নিয়মিত ব্রিফিংয়ে এ মন্তব্য করেন।

করোনা প্রতিরোধে সরকারের পূর্ব প্রস্তুতি ছিল না- বিএনপির এমন সমালোচনার জবাবে ওবায়দুল কাদের বলেন, আর কত সমালোচনার নামে জাতিকে অসত্য তথ্য দিয়ে যাবেন?

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক চ্যালেঞ্জ দিয়ে বলেন, কাদের বা কোন দেশের পূর্ব প্রস্তুতি শতভাগ ছিল?

তিনি বলেন, শেখ হাসিনা সরকার শুরু থেকে নানা সীমাবদ্ধতা সত্ত্বেও দিনরাত পরিশ্রম করে সংক্রমণ রোধ, চিকিৎসা নেটওয়ার্ক সম্প্রসারণ, সুরক্ষা সামগ্রী সংগ্রহ করে অসহায় কর্মহীন মানুষের সুরক্ষায় কাজ করছে।

যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্যসহ প্রতিবেশী ভারত, চীনের মতো দেশেও সীমাবদ্ধতা নিয়েই করোনার বিরুদ্ধে লড়াই করছে বলেও জানান সেতুমন্ত্রী।

সরকার তথ্য গোপন করছে- বিএনপির এমন অভিযোগ প্রসঙ্গে ওবায়দুল কাদের বলেন, প্রযুক্তি আর সামাজিক যোগাযোগের এ উন্মুক্ত প্রবাহকালে তথ্য গোপনের কোনো সুযোগ নেই এবং সরকারের সে ইচ্ছাও নেই।

তিনি বলেন, নানা সীমাবদ্ধতা কাটিয়ে শেখ হাসিনা সরকার ক্রমশ সক্ষমতা অর্জন করছে। দেশে প্রায় সোয়া লাখ মানুষ আক্রান্ত হয়েছে, এরমধ্যে ৫০ হাজারের বেশি মানুষ সুস্থ হয়েছেন।

ওবায়দুল কাদের আরও বলেন, চিকিৎসক, নার্স, টেকনোলজিস্টসহ ফ্রন্টলাইনে পুলিশ, সেনাবাহিনী, জনপ্রশাসন জীবনবাজি রেখে কাজ করছে, কিন্তু বিএনপি তাদের ধন্যবাদ দিয়ে কথা বলে না। তাদের মনোবল যাতে ভেঙে না যায় সে নিয়ে বক্তব্য রাখেন না তারা। নেতিবাচকতা বিএনপিকে এতটাই গ্রাস করেছে যে, তারা দিনের আলোতেও রাতের আঁধার দেখতে পান।

সেতুমন্ত্রী বলেন, করোনার সংক্রমণ রোধ এবং চিকিৎসায় যে সব সুরক্ষা সামগ্রী ব্যবহার হচ্ছে, সেগুলোর যথাযথ বিজ্ঞানভিত্তিক ব্যবস্থাপনা জরুরি।

যত্রতত্র মাস্ক, গ্লাভস, স্যানিটাইজার কৌটা ইত্যাদি ফেলে রাখায় একদিকে যেমন দূষণ বাড়ছে, অপরদিকে স্বাস্থ্যঝুঁকি বাড়ার আশঙ্কা রয়েছে বলেও জানান তিনি।

এসব পরিত্যক্ত সামগ্রী নির্দিষ্ট স্থানে ফেলার জন্য সবার প্রতি অনুরোধ জানানোর পাশাপাশি হাসপাতালের বর্জ্য ব্যবস্থাপনা যাতে স্বাস্থ্যসম্মত হয়, সেদিকে সংশ্লিষ্টদের নজর দেয়ার আহ্বান জানান সেতুমন্ত্রী।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

মুক্তিযুদ্ধের বিরোধীদের ক্ষমা চাইতে হবে: মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী

দিনের আলোতেও রাতের আঁধার দেখে বিএনপি: ওবায়দুল কাদের

আপডেট সময় ০৪:০৬:৫০ অপরাহ্ন, শুক্রবার, ২৬ জুন ২০২০