ঢাকা ০৪:৩৫ অপরাহ্ন, শনিবার, ১১ জুলাই ২০২৬, ২৭ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জামায়াত থেকে বের হয়ে এনসিপি স্বতন্ত্র রাজনীতি না করলে নতুন বন্দোবস্তের আশা পুরোপুরি শেষ: রাশেদ ২৫ হজার মিডওয়াইফ নিয়োগ দেওয়া হবে: প্রধানমন্ত্রী বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের সহায়তা দেবে সরকার: কৃষিমন্ত্রী জয়পুরহাট সীমান্তে তিনজনকে পুশইনের চেষ্টা, বিজিবির বাধায় পণ্ড মেয়েকে হত্যা করে বস্তাবন্দি করলেন বাবা-মা, নেপথ্যে ‘একাধিক ছেলের সঙ্গে সম্পর্ক’ বালুর ব্যবসা বন্ধ করেছি, এবার পাহাড় কাটাও বন্ধ করব: হুমাম খুলনার তরুণীর বস্তাবন্দি মরদেহ উদ্ধার, মেয়েকে হত্যার বর্ণনা দিলেন মা ইসরাইলের বিরুদ্ধে কঠোর অবস্থানের ঘোষণা যুক্তরাজ্যের হবু প্রধানমন্ত্রীর জেলা-উপজেলা হাসপাতালের সক্ষমতা বাড়াতে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী ইরানের দিকে ১ হাজার ক্ষেপণাস্ত্র তাক করা আছে: ট্রাম্প

ক্ষুধার জ্বালায় মানুষ কেন ঢাকা ছাড়ছে, প্রধানমন্ত্রীকে রিজভী

আকাশ জাতীয় ডেস্ক:  

প্রধানমন্ত্রী শেখ হাসিনার উদ্দেশে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, ‘করোনার সময় ক্ষুধার জ্বালায় মানুষ কেন ঢাকা ছাড়ছে?’

বুধবার দুপুরে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয় এক ভিডিও কনফারেন্সে তিনি এ কথা বলেন।

রিজভী বলেন, করোনাভাইরাসের আঘাতে দেশে এক অস্বাভাবিক পরিস্থিতি বিরাজ করছে, মানুষকে মৃত্যুচিন্তা গ্রাস করেছে। চারদিকে শুধু কর্মহীন মানুষের হাহাকার। ক্ষুধার্ত মানুষের আহাজারিতে আকাশ-বাতাস ভারী হয়ে উঠেছে।

‘এই সময়ে জনগণের অতিপ্রয়োজনীয় জিনিসের ওপর বারবার মূল্যবৃদ্ধি করছে সরকার। তাদের উদ্দেশ্যই হচ্ছে– জনগণকে ফৌত করা।’

বিএনপির এ নেতা বলেন, প্রধানমন্ত্রী বলেছিলেন যে, সব ব্যবস্থাই করা আছে, তা হলে খাবারের সন্ধানে ও ক্ষুধার জ্বালায় মানুষ সারি বেঁধে ঢাকা ছাড়ছে কেন?

রিজভী বলেন, একাধিকবার বিদ্যুৎ ও জ্বালানির দাম পরিবর্তনের সুযোগ রেখে ‘বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন’ (সংশোধন) বিল-২০২০ উত্থাপন করেছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদমন্ত্রী নসরুল হামিদ। গত বছর ডিসেম্বরে বিলটি মন্ত্রিসভায় অনুমোদিত হয়। সংসদে অনুমোদনের জন্য উত্থাপিত এই বিলটির মাধ্যমে প্রমাণিত হলো- বর্তমান সরকার এক নিষ্ঠুর ও অবিবেচক গণদুশমন।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

জামায়াত থেকে বের হয়ে এনসিপি স্বতন্ত্র রাজনীতি না করলে নতুন বন্দোবস্তের আশা পুরোপুরি শেষ: রাশেদ

ক্ষুধার জ্বালায় মানুষ কেন ঢাকা ছাড়ছে, প্রধানমন্ত্রীকে রিজভী

আপডেট সময় ০৫:৪৩:৩৫ অপরাহ্ন, বুধবার, ২৪ জুন ২০২০