ঢাকা ০৪:২৬ অপরাহ্ন, শনিবার, ১১ জুলাই ২০২৬, ২৭ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জামায়াত থেকে বের হয়ে এনসিপি স্বতন্ত্র রাজনীতি না করলে নতুন বন্দোবস্তের আশা পুরোপুরি শেষ: রাশেদ ২৫ হজার মিডওয়াইফ নিয়োগ দেওয়া হবে: প্রধানমন্ত্রী বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের সহায়তা দেবে সরকার: কৃষিমন্ত্রী জয়পুরহাট সীমান্তে তিনজনকে পুশইনের চেষ্টা, বিজিবির বাধায় পণ্ড মেয়েকে হত্যা করে বস্তাবন্দি করলেন বাবা-মা, নেপথ্যে ‘একাধিক ছেলের সঙ্গে সম্পর্ক’ বালুর ব্যবসা বন্ধ করেছি, এবার পাহাড় কাটাও বন্ধ করব: হুমাম খুলনার তরুণীর বস্তাবন্দি মরদেহ উদ্ধার, মেয়েকে হত্যার বর্ণনা দিলেন মা ইসরাইলের বিরুদ্ধে কঠোর অবস্থানের ঘোষণা যুক্তরাজ্যের হবু প্রধানমন্ত্রীর জেলা-উপজেলা হাসপাতালের সক্ষমতা বাড়াতে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী ইরানের দিকে ১ হাজার ক্ষেপণাস্ত্র তাক করা আছে: ট্রাম্প

জনগণের পিঠ এখন দেয়ালে ঠেকে গেছে: ফখরুল

আকাশ জাতীয় ডেস্ক:  

করোনাকালে অসহায় মানুষদের মাঝে ত্রাণ বিতরণের সময় দলের নেতাকর্মীদের গ্রেফতার করে কারাগারে বন্দি করার অভিযোগ তুলে সরকারের কড়া সমালোচনা করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

ফখরুল বলেন, কারাগারগুলোতে বন্দি ধারণের আর ঠাঁই নেই। বর্তমানে করোনাভাইরাসের দুর্যোগময় সময়ে বিএনপি নেতাকর্মীরা গরিব ও দুস্থ মানুষদের সাহায্যার্থে এগিয়ে এসেছে। তখন তাদেরকে গ্রেফতার করে কারান্তরীণ করা সরকারের অশুভ ইচ্ছারই বহিঃপ্রকাশ। এ সব অপকর্মের মূল লক্ষ্য একটাই তা হল ক্ষমতাকে চিরদিনের জন্য পাকাপোক্ত করা। কিন্তু সরকার এ সব কুকর্ম করে ক্ষমতাকে কুক্ষিগত করে রাখতে পারবে না। কারণ জনগণের পিঠ এখন দেয়ালে ঠেকে গেছে। ফ্যাসিবাদী শাসনের বিরুদ্ধে জনগণ এখন আরও বেশি ঐক্যবদ্ধ।

বুধবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি এ সব কথা বলেন।

মঙ্গলবার জাতীয়তাবাদী যুবদলের কুষ্টিয়া জেলা শাখার সাংগঠনিক সম্পাদক ও সদর উপজেলা যুবদলের সভাপতি মো. জাহিদুল ইসলাম বিপ্লবকে সাদা পোশাকে পুলিশ বাহিনী আটক করে মিথ্যা মামলায় কারাগারে পাঠিয়েছে জানিয়ে এ ঘটনায় নিন্দা ও প্রতিবাদ জানান বিএনপি মহাসচিব।

তিনি বলেন, রাজনৈতিক প্রতিহিংসার শিকার বলেই বিপ্লবকে গ্রেফতার করে কারান্তরীণ করা হয়েছে। অবিলম্বে তার বিরুদ্ধে দায়েরকৃত রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত মামলা প্রত্যাহার ও নিঃশর্ত মুক্তির দাবি জানান মির্জা ফখরুল।

তিনি আরও বলেন, প্রতিহিংসার বশবর্তী হয়ে বর্তমান সরকার বিএনপিসহ দেশের বিরোধী দলগুলোকে নিশ্চিহ্ন করে দেশকে বিরাজনীতিকরণের ঘৃণ্য উদ্দেশ্য সাধন করতে চাইছে। তাই তারা (সরকার) এখন এতটাই বেপরোয়া হয়ে উঠেছে যে, গুম-খুন ও অপহরণের পাশাপাশি বিরোধী নেতাকর্মীদের গ্রেফতার করে মিথ্যা মামলা দিয়ে দেশের কারাগারগুলো ভরে ফেলছে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

জামায়াত থেকে বের হয়ে এনসিপি স্বতন্ত্র রাজনীতি না করলে নতুন বন্দোবস্তের আশা পুরোপুরি শেষ: রাশেদ

জনগণের পিঠ এখন দেয়ালে ঠেকে গেছে: ফখরুল

আপডেট সময় ০৫:৩৮:৪১ অপরাহ্ন, বুধবার, ২৪ জুন ২০২০