ঢাকা ১১:৪৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ২৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

মাশরাফির ছোট ভাইও করোনা আক্রান্ত

আকাশ স্পোর্টস ডেস্ক:

বাংলাদেশের সফলতম ওয়ানডে অধিনায়ক ও নড়াইল-২ আসনের সংসদ সদস্য নড়াইল এক্সপ্রেস খ্যাত মাশরাফি বিন মর্তুজা করোনা আক্রান্ত হয়েছেন। এর দু’দিন পরই করোনা আক্রান্ত শনাক্ত হলেন তার একমাত্র ছোট ভাই মুরসালিন বিন মর্তুজা (সেজার)।

মঙ্গলবার (২৩ জুন) রাত ১০টার দিকে বিষয়টি নিশ্চিত করেন মাশরাফির বাবা গোলাম মর্তুজা স্বপন।

তিনি বলেন, সেজার বর্তমানে ঢাকার বাসায় চিকিৎসাধীন। মাশরাফির এবং সেজার দুই ভাই চিকিৎসকের পরামর্শে ঢাকার বাসায় আইসোলেশনে আছেন। এসময় তিনি সবার কাছে তার দুই সন্তানের জন্য দোয়া কামনা করেন।

জানা যায়, গত ১৮ জুন রাত থেকে জ্বর অনুভব করেন সংসদ সদস্য মাশরাফি। পরের দিন ১৯ জুন বিকেলে ঢাকা শিশু হাসপাতালে করোনা এবং ডেঙ্গু পরীক্ষা করান। ২০ জুন বিকেলে তার (মাশরাফির) করোনা ফলাফল ‘পজিটিভ’ আসে। দু’দিন পর মঙ্গলবার মুরসালিনেরও করোনা পজিটিভ এসেছে।

করোনা ভাইরাস সংক্রমণ শুরু হওয়ার পর থেকেই বেশ সক্রিয় ছিলেন মাশরাফি। তিনি তার নির্বাচনী এলাকা নড়াইল-২ আসনে দুস্থ-অসহায়দের পাশে অর্থ সহায়তা থেকে শুরু করে চিকিৎসা সেবা নিশ্চিত করেছেন।

এর আগে মাশরাফির শ্বাশুড়ি ও স্ত্রীর বোন করোনায় আক্রান্ত হয়েছেন। ঢাকার একটি হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন তারা। ‘নড়াইল এক্সপ্রেস’ অবশ্য তাদের সংস্পর্শে আসেননি। এমনকি দুই সপ্তাহ ধরে ঢাকার একটি বাসায় কোয়ারেন্টিনে ছিলেন তিনি। কিন্তু তাতেও করোনায় আক্রান্ত হওয়া থেকে রক্ষা পেলেন না ৩৬ বছর বয়সী পেসার।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

মাশরাফির ছোট ভাইও করোনা আক্রান্ত

আপডেট সময় ১১:৪৯:৪৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২৩ জুন ২০২০