ঢাকা ০৯:৪৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মক্কা-মদিনায় হুমকি এলে বাংলাদেশ চুপ থাকবে না: শামা ওবায়েদ রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে সফল পারমাণবিক বিক্রিয়া সম্পন্ন চলতি অক্টোবরের শেষ দিকে জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করলেন চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন উদ্বোধনের আগেই কক্সবাজার বিমানবন্দরের নতুন টার্মিনালে যাত্রীসেবা শুরু সাইবার সুরক্ষা আইন যেন নিপীড়নমূলক না হয়: স্বরাষ্ট্রমন্ত্রী অক্টোবর-নভেম্বরে তিন দেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘের সন্ত্রাস দমন তহবিলে কাতারের ১৪১ মিলিয়ন ডলার অনুদান নিউইয়র্কে চার দিনে ৩০টি কর্মসূচিতে প্রধানমন্ত্রীর ব্যস্ত সফর জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর

আরও ৭ পাকিস্তানি ক্রিকেটার করোনা আক্রান্ত

আকাশ স্পোর্টস ডেস্ক:  

দুঃসংবাদ যেন পিছু ছাড়ছে না পাকিস্তান ক্রিকেট দলের। এবার করোনা ভাইরাসে দেশটির আরও ৭ ক্রিকেটার আক্রান্ত হয়েছেন। ফখর জামান, ইমরান খান, কাশিফ ভাট্টি, মোহাম্মদ হাফিজ, মোহাম্মদ হাসনাইন, মোহাম্মদ রিজওয়ান ও ওহাব রিয়াজের শরীরে কোভিড-১৯ পজিটিভ আসে। এমন খবর নিশ্চিত করেছে খোদ পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)।

এর আগে পাকিস্তান ক্রিকেট দলের ইংল্যান্ড সফরের আগে গত সোমবার করোনা পরীক্ষায় শাদাব খান, হায়দার আলী ও হারিস রউফের করোনা শনাক্ত হয়। পাকিস্তান ক্রিকেট দলের এক স্টাফ মালাঙ্গ আলীও এই ভাইরাসের উপসর্গ নিয়ে রয়েছেন।

এদিকে আগামী আগস্টে ইংল্যান্ড সফরের জন্য ২৯ সদস্যের পাকিস্তান দল ঘোষণা করলেও, ১০ জন ক্রিকেটারের করোনা আক্রান্তের খবরে সফর নিয়েই এখন অনিশ্চয়তা সৃষ্টি হয়েছে।

আপাতত এই ১০ ক্রিকেটারকে স্বেচ্ছা-আইসোলশেনে যাওয়ার নির্দেশ দিয়েছে পিসিবি। এক বিবৃতিতে জানায়, ‘পিসিবির মেডিক্যাল প্যানেল এই ১০ জনের সঙ্গে যোগাযোগ রাখছে এবং তাদের উপদেশ দিয়েছে দ্রুত স্বেচ্ছা-আইসোলেশনে যাওয়ার।

অন্য খেলোয়াড়দের মধ্যে আবিদ আলী, আসাদ শফিক, আজাহার আলী, বাবর আজম, ফাহিম আশরাফ, ফাওয়াদ আলম, ইফতিখার আহমদ, ইমাম-উল-হক, খুশদিল শাহ, মোহাম্মদ আব্বাস, নাসিম শাহ, সরফরাজ আহমেদ, শাহীন শাহ আফ্রিদি, শান মাসুদ, সোহেল খান ও ইয়াসির শাহ’র করোনা পরীক্ষা করে ফলাফল নেগেটিভ এসেছে।

ইংল্যান্ড সফরে পাকিস্তান আগামী মাসে তিনটি টেস্ট ও তিনটি টি-টোয়েন্টি খেলবে। দু’দল প্রথম টেস্ট খেলবে লর্ডসে। পরের দুই টেস্ট হবে ম্যানচেস্টার এবং নটিংহামে। তিন টি-টোয়েন্টি হবে লিডস, কার্ডিফ ও সাউদ্যাম্পটনে।

পাকিস্তানি ক্রিকেটারদের মধ্যে এর আগেও তিনজনের করোনা পজিটিভ পাওয়া গেছে। তার মধ্যে আছেন জাতীয় দল থেকে অবসর নেওয়া শহীদ আফ্রিদিও।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

তিস্তা প্রকল্পে প্রযুক্তিগত সহায়তা দিতে আগ্রহী নেদারল্যান্ডস

আরও ৭ পাকিস্তানি ক্রিকেটার করোনা আক্রান্ত

আপডেট সময় ০৯:৪৬:৪২ অপরাহ্ন, মঙ্গলবার, ২৩ জুন ২০২০