ঢাকা ০৭:৩১ অপরাহ্ন, বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ২৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রকাশ হলো এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল উদ্ধার হলো সাবেক বিমান বাহিনী কর্মকর্তার মৃত অবস্থায় পাওয়া ব্যক্তি জাপানি বিনিয়োগের জন্য পাঁচ খাত চিহ্নিত করলেন প্রধানমন্ত্রী ড্যাবের বিরুদ্ধে: কার্যালয়ে ঢুকে আইইডিসিআরের পরিচালককে মারধরের দেশে হাম ও উপসর্গে আরও সাত শিশুর মৃত্যু পায়রা বন্দরে গমের সাইলো নির্মাণে রাশিয়াকে প্রস্তাব খাদ্যমন্ত্রীর প্রধানমন্ত্রীর পরিকল্পনা ভেস্তে দিতে ষড়যন্ত্র করছে গুপ্তরা: ডিএনসিসি প্রশাসক ডেঙ্গুতে একদিনে ১১ জনের মৃত্যু, শনাক্ত দুই হাজার ছাড়াল ক্রসফায়ার নিয়ে আইজিপির মন্তব্যে টিআইবি ও অধিকারের উদ্বেগ রূপপুরের জ্বালানি নিয়ে ঢাকায় পৌঁছাল রাশিয়ার কার্গো বিমান

করোনা চিকিৎসায় রোবট বানালো বরেন্দ্র বিশ্ববিদ্যালয়

আকাশ আইসিটি ডেস্ক : 

করোনা ভাইরাস আক্রান্ত রোগীদের চিকিৎসা করতে গিয়ে সারাবিশ্বেই চিকিৎসক, নার্স ও স্বাস্থ্যকর্মীদেরও আক্রান্ত হওয়ার খবর মিলছে। অনেকে ইতোমধ্যে মারাও গেছেন। করোনাযুদ্ধে সেই সামনের সারির যোদ্ধাদের সাহায্যার্থে রোবট বানিয়েছে দেশের একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের একদল শিক্ষার্থী।

এ রোবটকে রিমোটের সাহায্যে কন্ট্রোল করা যাবে। ভাইরাস সংক্রমিত কোনো ব্যক্তির সংস্পর্শে না গিয়েও এটি দিয়ে প্রয়োজনীয় দ্রব্যাদি যেমন ওষুধ, খাদ্য সরবরাহ করা যাবে। এ হিসেবে চিকিৎসকের বিকল্প হিসেবে রোবটটি কাজ করতে সক্ষম বলে দাবি করেছেন এটির উদ্ভাবক বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের পাঁচ শিক্ষার্থী।

বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের ২০তম ব্যাচের শিক্ষার্থী শাকির আহমেদ শুভ, তানভীর আহমেদ সৌরভ, আবদুল্লাহ তামীম, খালিদ সাইফুল্লাহ এবং সোহানুর রহমান এর উদ্ভাবক।

এ রোবট তৈরি প্রকল্পের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন একই বিভাগের প্রভাষক গোলাম শাহরিয়ার। তিনি বলেন, রোবটের সঙ্গে একটি অ্যান্ড্রয়েড ফোন সংযুক্ত করার মাধ্যমে অনলাইন যোগাযোগ ও বিভিন্ন তথ্য আদান-প্রদান করা সম্ভব। এছাড়াও এতে সংযুক্ত ক্যামেরা ও রিমোট কন্ট্রোলের মাধ্যমে বিভিন্ন দ্রব্যাদি পরিবহন করা যাবে। পাশাপাশি বিশ্বের যেকোনো স্থানে বসে শুধু একটি অ্যান্ড্রয়েড ডিভাইসের মাধ্যমে এটিকে নিয়ন্ত্রণ করা সম্ভব।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

হাসপাতালে চিকিৎসা শেষে কারাগারে ফিরলেন ইমরান খান

করোনা চিকিৎসায় রোবট বানালো বরেন্দ্র বিশ্ববিদ্যালয়

আপডেট সময় ০৭:৫২:৩০ অপরাহ্ন, মঙ্গলবার, ২৩ জুন ২০২০