ঢাকা ১১:৫৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ১০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

কুড়িগ্রামে সাংবাদিকের উপর হামলার প্রতিবাদে মানববন্ধন

আকাশ জাতীয় ডেস্ক: 

কুড়িগ্রামের রাজারহাট উপজেলার নাজিমখানে যমুনা টিভির কুড়িগ্রাম জেলা প্রতিনিধি নাজমুল হোসেনসহ আরও দুই সহকর্মীর ওপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

সোমবার সকাল সাড়ে ১১টায় কুড়িগ্রাম প্রেসক্লাবের উদ্যোগে প্রেসক্লাবের সামনে কুড়িগ্রাম-চিলমারী সড়কে এ মানববন্ধন করা হয়।

এ সময় বক্তব্য রাখেন কুড়িগ্রাম প্রেসক্লাবের সভাপতি অ্যাডভোকেট আহসান হাবীব নীলু, সাধারণ সম্পাদক আতাউর রহমান বিপ্লব, সিনিয়র সাংবাদিক সফি খান, ছানালাল বকসী প্রমুখ।

বক্তারা বলেন, ইতিমধ্যে দুজন আসামিকে গ্রেফতার করা হলেও অন্য আসামিরা ঘুরে বেড়াচ্ছে। দ্রুত বাকিদের গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দিতে হবে।

পেশাগত দায়িত্ব পালন করতে গেলে শনিবার দুপুরে রাজারহাটের নাজিমখান এলাকায় সোহেল ও কোয়েলসহ সঙ্গীয় লোকজন সাংবাদিক নাজমুল হোসেন, ভুবন কুমার শীল ও ক্যামেরা পারসন কবির হোসেনের ওপর হামলা চালায়। এ ঘটনায় রোববার সন্ধ্যায় ক্যামেরা পারসন কবির হোসেন বাদী হয়ে রাজারহাট থানায় একটি এজাহার দায়ের করলে রাতে এজাহার নামীয় আবদুস সালাম পঞ্চায়েতের পুত্র সোহেল রানা (৩৫) ও আফতার আলীর পুত্র আক্কাস আলীকে (৩৫) গ্রেফতার করে পুলিশ।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

কুড়িগ্রামে সাংবাদিকের উপর হামলার প্রতিবাদে মানববন্ধন

আপডেট সময় ০৭:২২:২২ অপরাহ্ন, সোমবার, ২২ জুন ২০২০