ঢাকা ০৫:৫৯ পূর্বাহ্ন, রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মক্কা-মদিনায় হুমকি এলে বাংলাদেশ চুপ থাকবে না: শামা ওবায়েদ রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে সফল পারমাণবিক বিক্রিয়া সম্পন্ন চলতি অক্টোবরের শেষ দিকে জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করলেন চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন উদ্বোধনের আগেই কক্সবাজার বিমানবন্দরের নতুন টার্মিনালে যাত্রীসেবা শুরু সাইবার সুরক্ষা আইন যেন নিপীড়নমূলক না হয়: স্বরাষ্ট্রমন্ত্রী অক্টোবর-নভেম্বরে তিন দেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘের সন্ত্রাস দমন তহবিলে কাতারের ১৪১ মিলিয়ন ডলার অনুদান নিউইয়র্কে চার দিনে ৩০টি কর্মসূচিতে প্রধানমন্ত্রীর ব্যস্ত সফর জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর

রানা প্লাজার মালিকের তিন বছরের কারাদণ্ডাদেশ

অাকাশ জাতীয় ডেস্ক:

দুর্নীতি দমন কমিশনের (দুদক) করা মামলায় রাজধানীর উপকণ্ঠ সাভার উপজেলায় ধসে পড়া ভবন রানা প্লাজার মালিক সোহেল রানাকে তিন বছরের কারাদণ্ডাদেশ দিয়েছেন আদালত। আজ মঙ্গলবার ঢাকার ৬ নম্বর বিশেষ জজ আদালতের বিচারক কে এম ইমরুল কায়েস এই দণ্ডাদেশ দেন।

রানার আইনজীবী ফারুক আহমেদ জানান, রানাকে কারাদণ্ডের সঙ্গে ৫৯ হাজার টাকা জরিমানা করা হয়েছে এবং তা অনাদায়ে আরো তিন মাসের কারাদণ্ডাদেশ দেওয়া হয়েছে। ফারুক আরো জানান, রায়ের সময় রানা আদালতে হাজির ছিলেন। পরে তাঁকে কারাগারে পাঠানো হয়। গত ২২ আগস্ট মামলার যুক্তিতর্ক শুনানি শেষে ঢাকার ৬ নম্বর বিশেষ জজ আদালতের বিচারক কে এম ইমরুল কায়েস এই দিন ধার্য করেন।

মামলার নথি থেকে জানা যায়, ২০১৩ সালের ২২ মে সোহেল রানা, তাঁর স্ত্রী এবং তাঁর ওপর নির্ভরশীল ব্যক্তিদের নিজ নামে-বেনামে অর্জিত সব স্থাবর ও অস্থাবর সম্পদসহ দায়দেনার যাবতীয় হিসাব বিবরণী দাখিল করতে নোটিশ জারি করে দুদক। ওই সময় রানা গাজীপুরের কাশিমপুর কারাগারে থাকায় তাঁর নামে নোটিশ জারি হয়নি। পরে ২০১৫ সালের ১ এপ্রিল কাশিমপুর কারাগারে নোটিশ জারি করে দুদক।

পরে ২০১৩ সালের ২ এপ্রিল জেল সুপার নোটিশটি সোহেল রানার কাছে পৌঁছায়। কিন্তু পরবর্তী সময়ে সম্পদ বিবরণীর ফরম পূরণ না করায় ২০১৫ সালের ২০ মে দুদকের উপপরিচালক মাহবুবুল আলম রমনা থানায় রানার বিরুদ্ধে মামলা করেন।

Tag :
আপলোডকারীর তথ্য

রানা প্লাজার মালিকের তিন বছরের কারাদণ্ডাদেশ

আপডেট সময় ০৬:৫০:৪১ অপরাহ্ন, মঙ্গলবার, ২৯ অগাস্ট ২০১৭