ঢাকা ০৭:৩৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ২০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

৯ বছরের মেয়েকে ছাদ থেকে ফেলে হত্যা করলেন মা

অাকাশ আর্ন্তজাতিক ডেস্ক:

রাগের বশে মা তাঁর নয় বছর বয়সী মেয়েকে টেনেহিঁচড়ে ছাদে নিয়ে যান। এর পর মেয়েকে তিনি তিনতলার ছাদ থেকে নিচে ফেলে দেন। তিনতলা থেকে পড়েও মেয়ে বেঁচে গেলে তাকে আবার ছাদে নিয়ে যান মা। দ্বিতীয়বার ছাদ থেকে ফেলে দিলে মেয়ের মৃত্যু হয়।

মায়ের হাতে মেয়ের এভাবে হত্যার ঘটনা ঘটেছে ভারতের দক্ষিণ বেঙ্গালুরুতে গত রোববার।

মেয়ে হত্যার অভিযোগে স্বাতী সরকার নামের ওই নারীকে গ্রেপ্তার করেছে ভারতের পুলিশ।

আশিকা নামের প্রত্যক্ষদর্শীর বরাত দিয়ে পুলিশ বলেছে, নয় বছর বয়সী ওই মেয়ে মানসিক প্রতিবন্ধী ছিল। তাকে হত্যা করে মা স্বাতী সরকারের আত্মহত্যার পরিকল্পনা ছিল।

বিস্ময়ের স্বরে প্রতিবেশী আশিকা আরো বলেন, পুলিশ আসার আগপর্যন্ত স্বাতী সরকারকে বিদ্যুতের খুঁটির সঙ্গে বেঁধে রাখেন স্থানীয় লোকজন।

৩০ বছর বয়সী স্বাতী সরকার এক প্রযুক্তিবিদকে বিয়ে করেছিলেন। চলতি বছরের শুরুতে তাঁদের বিচ্ছেদ হয়। এ নিয়ে তিনি হতাশ ছিলেন বলে ধারণা করছে পুলিশ।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

৯ বছরের মেয়েকে ছাদ থেকে ফেলে হত্যা করলেন মা

আপডেট সময় ০৬:৪৪:৪৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২৯ অগাস্ট ২০১৭