ঢাকা ১০:৫৫ পূর্বাহ্ন, শনিবার, ১১ জুলাই ২০২৬, ২৭ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সরকারি দপ্তর ও উন্নয়ন প্রকল্পে দলীয় সিন্ডিকেট চলবে না: আইনমন্ত্রী ফাঁসির রায় কার্যকর হওয়ার জন্যই হাসিনা দেশে ফিরবেন: নাহিদ ইসলাম নাহিদ-আসিফ-পাটওয়ারীকে নিয়ে বিস্ফোরক তথ্য দিলেন নুর জনগণের জীবনমান উন্নয়ন বর্তমান সরকারের অন্যতম অঙ্গীকার: প্রধানমন্ত্রী বন্যার দুর্যোগ মোকাবিলায় প্রতিমন্ত্রী অমিতকে দায়িত্ব দিল সরকার কালেমা লেখা পতাকায় জঙ্গি নাটক তৈরির ষড়যন্ত্র চলছে সরকারকে সতর্ক থাকার পরামর্শ ফয়জুল করিমের খামেনি হত্যার প্রতিশোধ নেওয়ার অঙ্গীকার ইরানের ১৩ উপজেলায় নতুন হাসপাতাল অনুমোদন মেধাভিত্তিক ও বৈষম্যহীন নতুন বাংলাদেশ গড়াই সরকারের অঙ্গীকার : মাহদী আমিন

করোনা টেস্ট ও স্বল্পসময়ে রিপোর্ট প্রদান এর দাবি: ওবায়দুল কাদের

আকাশ জাতীয় ডেস্ক:

করোনা টেস্ট ও রিপোর্ট পেতে অনেকে হয়রানির শিকার হচ্ছে। আবার কাউকে কউকে দীর্ঘ অপেক্ষায় পড়তে হচ্ছে বলেও অভিযোগ রয়েছে। অভিযোগের পরিপ্রেক্ষিতে সংশ্লিষ্টদের সমন্বয় বাড়ানোর মাধ্যমে নমুনা নিয়ে স্বল্পসময়ে রিপোর্ট দেওয়ার কার্যকর ব্যবস্থা নেওয়ার আহ্বান জানাচ্ছি। প্রযুক্তির সহায়তা নিয়ে এ সেবা আরো সহজতর করা এখন সময়ের দাবি।

রোববার (২১ জুন) নিজের সরকারি বাসভবন থেকে নিয়মিত ব্রিফিংকালে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের একথা বলেন।

ওবায়দুল কাদের বলেন, সিলিন্ডার মজুদ করার ফলে মৃত্যুপথযাত্রী রোগী অক্সিজেন থেকে বঞ্চিত হচ্ছেন। সিলিন্ডার মজুদ করার মতো স্বার্থপর ভাবনার চেয়ে করোনা প্রতিরোধে মনোনিবেশ করুন। স্বাস্থ্যবিধি মেনে ঘরে ঘরে সচেতনতা ও সতর্কতার দুর্গ গড়ে তুলুন।

করোনা প্রতিরোধে অনুমাননির্ভর ওষুধ ও অক্সিজেন মজুদ না করার আহ্বান জানান কাদের।

সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী বলেন, কিছু বেসরকারি হাসপাতাল কোভিড রোগীদের সেবায় প্রশংসনীয় কাজ করলেও এখনো অনেক হাসপাতালের বিরুদ্ধে অবহেলার অভিযোগ পাওয়া যাচ্ছে। অন্য রোগের চিকিৎসাও ঠিক মতো হচ্ছে না বলেও রিপোর্ট আছে। হাসপাতাল, মালিক, চিকিৎসক ও সংশ্লিষ্টদের এ কঠিন সময়ে ব্যবসার চেয়ে মানবিকতাকে ঊর্ধ্বে স্থান দিতে হবে।

‘করোনায় অনেক রাজনৈতিক নেতা, বুদ্ধিজীবীসহ বিশিষ্ট ব্যক্তিরা প্রাণ হারিয়েছেন,এর মধ্যে আওয়ামী লীগের নেতাকর্মীরা বেশি মৃত্যুবরণ করেছেন। দেশ ও জাতির এই কঠিন সময়ে আওয়ামী লীগই ঝুঁকি নিয়ে সেবা দিয়ে যাচ্ছে।’

তিনি বলেন, দেশের যে কোনো সংকটে মাটি ও মানুষের সংগঠন বাংলাদেশ আওয়ামী লীগের সাহসী সৈনিক, মুজিবাদর্শের যোদ্ধারা শেখ হাসিনার নির্দেশে ঝাঁপিয়ে পড়ে। আর্তমানবতার সেবায় এবারও অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছে আওয়ামী লীগ।

করোনার এ সংকটে গণমাধ্যমকর্মীদের বেতন-ভাতা অব্যাহত রাখার জন্য মালিকদের প্রতি আহ্বান জানিয়ে ওবায়দুল কাদের বলেন,দেশ ও জাতির এই কঠিন সময়ে গণমাধ্যমের গুরুত্বপূর্ণ অবদানের কথা স্মরণে নিয়ে বিজ্ঞাপনদাতাদের সাধ্যমতো উদারতা প্রদর্শনের আহ্বান জানাচ্ছি।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সরকারি দপ্তর ও উন্নয়ন প্রকল্পে দলীয় সিন্ডিকেট চলবে না: আইনমন্ত্রী

করোনা টেস্ট ও স্বল্পসময়ে রিপোর্ট প্রদান এর দাবি: ওবায়দুল কাদের

আপডেট সময় ০৩:৫৭:৫০ অপরাহ্ন, রবিবার, ২১ জুন ২০২০