ঢাকা ০৯:৫৭ পূর্বাহ্ন, শনিবার, ১১ জুলাই ২০২৬, ২৭ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সরকারি দপ্তর ও উন্নয়ন প্রকল্পে দলীয় সিন্ডিকেট চলবে না: আইনমন্ত্রী ফাঁসির রায় কার্যকর হওয়ার জন্যই হাসিনা দেশে ফিরবেন: নাহিদ ইসলাম নাহিদ-আসিফ-পাটওয়ারীকে নিয়ে বিস্ফোরক তথ্য দিলেন নুর জনগণের জীবনমান উন্নয়ন বর্তমান সরকারের অন্যতম অঙ্গীকার: প্রধানমন্ত্রী বন্যার দুর্যোগ মোকাবিলায় প্রতিমন্ত্রী অমিতকে দায়িত্ব দিল সরকার কালেমা লেখা পতাকায় জঙ্গি নাটক তৈরির ষড়যন্ত্র চলছে সরকারকে সতর্ক থাকার পরামর্শ ফয়জুল করিমের খামেনি হত্যার প্রতিশোধ নেওয়ার অঙ্গীকার ইরানের ১৩ উপজেলায় নতুন হাসপাতাল অনুমোদন মেধাভিত্তিক ও বৈষম্যহীন নতুন বাংলাদেশ গড়াই সরকারের অঙ্গীকার : মাহদী আমিন

হঠাৎ কানাডা গেলেন হানিফ

আকাশ জাতীয় ডেস্ক:  

কাতার এয়ারওয়েজের একটি ফ্লাইটে দোহা গেছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ। সেখান থেকে ট্রানজিট যাত্রী হিসেবে কানাডা যাওয়ার কথা তার। গতকাল শুক্রবার ভোররাত ৪টার দিকে কানাডার উদ্দেশে রওনা হন তিনি।

মাহবুব উল আলম হানিফের ব্যক্তিগত সহকারী (পিএস) তারিকুল ইসলাম টুটুল বাংলাদেশ প্রতিদনকে জানান, কানাডায় স্থায়ীভাবে বসবাস করেন মাহবুবুল আলম হানিফের স্ত্রী ও দুই ছেলে। সেখানে তার আরও আত্মীয়স্বজন রয়েছেন। তাদের সঙ্গে দেখা করতে তিনি কানাডায় গেছেন।

তারিকুল ইসলাম টুটুল জানান, করোনা পরিস্থিতির কারণে বিভিন্ন রাজনৈতিক কর্মকাণ্ড ও পরিবারের সদস্যদের সঙ্গে দেখা করতে পারছিলেন না হানিফ।

খুব শিগগির মাহবুব উল আলম হানিফ দেশে ফিরে আসবেন বলে জানান তার ব্যক্তিগত কর্মকর্তা। তবে কবে ফিরবেন, এ ব্যাপারে নিশ্চিত কিছু জানা যায়নি।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সরকারি দপ্তর ও উন্নয়ন প্রকল্পে দলীয় সিন্ডিকেট চলবে না: আইনমন্ত্রী

হঠাৎ কানাডা গেলেন হানিফ

আপডেট সময় ০৬:০৮:৪৮ অপরাহ্ন, শনিবার, ২০ জুন ২০২০