ঢাকা ০৯:৪১ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মক্কা-মদিনায় হুমকি এলে বাংলাদেশ চুপ থাকবে না: শামা ওবায়েদ রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে সফল পারমাণবিক বিক্রিয়া সম্পন্ন চলতি অক্টোবরের শেষ দিকে জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করলেন চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন উদ্বোধনের আগেই কক্সবাজার বিমানবন্দরের নতুন টার্মিনালে যাত্রীসেবা শুরু সাইবার সুরক্ষা আইন যেন নিপীড়নমূলক না হয়: স্বরাষ্ট্রমন্ত্রী অক্টোবর-নভেম্বরে তিন দেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘের সন্ত্রাস দমন তহবিলে কাতারের ১৪১ মিলিয়ন ডলার অনুদান নিউইয়র্কে চার দিনে ৩০টি কর্মসূচিতে প্রধানমন্ত্রীর ব্যস্ত সফর জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর

করোনার আক্রান্ত সৌরভের পরিবারের ৩ সদস্য

আকাশ স্পোর্টস ডেস্ক: 

প্রাণঘাতী করোনাভাইরাসের থাবা পড়েছে ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) চেয়ারম্যান ও ভারতীয় দলের সাবেক অধিনায়ক সৌরভ গাঙ্গুলী পরিবারে।

শুক্রবার প্রাদেশিক স্বাস্থ্য অধিদফতরের বরাত দিয়ে ভারতীয় গণমাধ্যম জি নিউজ জানিয়েছে, গাঙ্গুলীর পরিবারের তিন সদস্য করোনায় আক্রান্ত হয়েছেন। তারা হলেন – সৌরভের বড় ভাই স্নেহাশিষ গাঙ্গুলীর স্ত্রী মম গাঙ্গুলী এবং তার শ্বশুর ও শাশুড়ি। এছাড়া বাড়ির এক গৃহকর্মীর শরীরে কোভিড-১৯ পজিটিভ রিপোর্ট এসেছে।

গৃহকর্মীসহ চারজনই কলকাতার মমিপুরে একটি প্রাইভেট নার্সিং হোমে চিকিৎসা নিচ্ছেন।

এ বিষয়ে স্থানীয় স্বাস্থ্য অধিদফতরের এক শীর্ষ কর্মকর্তা জানিয়েছেন, প্রথমে সৌরভ গাঙ্গুলীর পরিবারের এই চার সদস্যের শরীরে জ্বর-কাশির মতো করোনা উপসর্গ দেখা দেয়। তারা এই শারীরিক অসুস্থতার কথা আমাদের জানালে তাদের করোনা টেস্ট করা হয়। চারজনেরই ফলাফল পজিটিভ এসেছে। তবে স্নেহাশিষ গাঙ্গুলীর পরীক্ষার নেগেটিভ ফল এসেছে। তবুও তাকে বাধ্যতামূলক হোম আইসোলেশনে পাঠানো হয়েছে।

তবে করোনা আক্রান্তের সময় তারা বেহালায় সৌরভ গাঙ্গুলীর পৈতৃক বাড়িতে নয়, অন্য একটি বাড়িতে থাকছিলেন বলে জানান ওই কর্মকর্তা।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

রিয়াদ ও দাম্মামে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের সব ফ্লাইট স্থগিত

করোনার আক্রান্ত সৌরভের পরিবারের ৩ সদস্য

আপডেট সময় ০৫:২০:৩২ অপরাহ্ন, শনিবার, ২০ জুন ২০২০