ঢাকা ০৭:১৫ পূর্বাহ্ন, সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ৭ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রুবেলকে বিদায়ি সম্মাননা দেবে বিসিবি বাংলাদেশে নীতির অনিশ্চয়তা আমাদের ভয়ের কারণ: ব্রুনাইয়ের রাষ্ট্রদূত চবিতে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ নেতার অবস্থান কর্মসূচি যুক্তরাষ্ট্র অবরোধ প্রত্যাহার না করলে পাকিস্তানে প্রতিনিধি দল পাঠাবে না ইরান যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর হামলায় আট শিশু নিহত এপ্রিলের ১৮ দিনে রেমিট্যান্স এলো ১৮০ কোটি ডলার বিগত সরকারের দুর্নীতির কারণে হাতুড়ির টোকায় বর্তমান স্বাস্থ্যখাত পুনর্গঠন কঠিন স্কুলপড়ুয়া শিশুকে ধর্ষণের অভিযোগ, অভিযুক্তকে পুলিশে সোপর্দ নিরাপত্তা নিয়ে শঙ্কা, দ্বিতীয় দফার বৈঠকে পাকিস্তানে যাচ্ছেন না মার্কিন ভাইস প্রেসিডেন্ট ভারতে বাজি তৈরির কারখানায় ভয়াবহ বিস্ফোরণ, নিহত ২০

রণবীর-দীপিকার সম্পর্ক নিয়ে বিস্ফোরক ভবিষ্যদ্বাণী কেআরকে’র!

অাকাশ বিনোদন ডেস্ক:

বাক স্বাধীনতার আদর্শ উদাহরণ তিনি। যা মনে ধরে, প্রাণে চায় যখন খুশি বলে ফেলেন।

সোশ্যাল মিডিয়ায় লিখেও ফেলেন। এতদিন স্বঘোষিত ফিল্ম সমালোচক ছিলেন। এবার ভবিষ্যৎ বক্তাও হয়ে গেলেন কামাল আর খান ওরফে কেআরকে। এবার টার্গেট বলিউডের সবচেয়ে জনপ্রিয় জুটি রণবীর সিং ও দীপিকা পাড়ুকোন।

কেআরকে-র দাবি, দীপিকাকে কোনওদিনই বিয়ে করবেন না রণবীর। কারণ তাঁরা নাকি প্রেমিক-প্রেমিকাই নন। প্রয়োজনের খাতিরে একে অন্যের সঙ্গে সময় কাটান।

‘রাম লীলা’ থেকেই রণবীর­-দীপিকার সম্পর্ক নিয়ে কৌতুহলের অন্ত নেই বি-টাউনে। প্রকাশ্যে কোনওদিন আবেগ চেপে রাখেনি বলিউডের এই জুটি। তবে আলোচনা কখনও থেমে থাকেনি। মাঝে মধ্যেই সংবাদের শিরোনামে উঠে আসে তাঁদের ব্রেকআপের খবর। পরক্ষণেই তা মিথ্যে প্রমাণিত করে পাপারাজ্জির ক্যামেরার সামনে ধরা দেন বলিউডের বাজিরাও ও তাঁর মস্তানি। যাবতীয় জল্পনা-কল্পনাকে ভেস্তে দিয়ে এখন দু’জনে ব্যস্ত সঞ্জয় লীলা বনশালির পদ্মাবতীর শুটিংয়ে। কিন্তু এর মধ্যেই তাঁদের সম্পর্ক নিয়ে মন্তব্য করে বসলেন কেআরকে।

স্বঘোষিত তারকার দাবি, সুশান্ত সিং রাজপুত যে অঙ্কিতা লোখণ্ডেকে বিয়ে করবেন না তা তিনিই জানিয়েছিলেন। আর এবার তিনি জানাচ্ছেন, রণবীর কোনওদিন দীপিকাকে বিয়ে করবেন না। কারণ বলিউডের সবচেয়ে জনপ্রিয় জুটি নাকি কেবলই ‘ফ্রেন্ডস উইথ বেনিফিটস’। অবশ্য ‘বাবা’ কেআরকের এই ভবিষ্যদ্বাণীর পরই তাঁর বিরুদ্ধে সরব হয়েছেন নেটিজেনরা। অনেকেই তাঁকে নিজের হস্তরেখা বিচারের পরামর্শ দিয়েছেন।

Tag :
আপলোডকারীর তথ্য

রুবেলকে বিদায়ি সম্মাননা দেবে বিসিবি

রণবীর-দীপিকার সম্পর্ক নিয়ে বিস্ফোরক ভবিষ্যদ্বাণী কেআরকে’র!

আপডেট সময় ০৪:৩৩:৪৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২৯ অগাস্ট ২০১৭