ঢাকা ০২:৫৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সংসদ অধিবেশনে আজ পোশাকশিল্প ও দ্রব্যমূল্য নিয়ে আলোচনা তৃতীয় টার্মিনাল পরিচালনার চূড়ান্ত সিদ্ধান্ত আজ: বেবিচকের জরুরি সভা প্রকাশ হলো এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল উদ্ধার হলো সাবেক বিমান বাহিনী কর্মকর্তার মৃত অবস্থায় পাওয়া ব্যক্তি জাপানি বিনিয়োগের জন্য পাঁচ খাত চিহ্নিত করলেন প্রধানমন্ত্রী ড্যাবের বিরুদ্ধে: কার্যালয়ে ঢুকে আইইডিসিআরের পরিচালককে মারধরের দেশে হাম ও উপসর্গে আরও সাত শিশুর মৃত্যু পায়রা বন্দরে গমের সাইলো নির্মাণে রাশিয়াকে প্রস্তাব খাদ্যমন্ত্রীর প্রধানমন্ত্রীর পরিকল্পনা ভেস্তে দিতে ষড়যন্ত্র করছে গুপ্তরা: ডিএনসিসি প্রশাসক ডেঙ্গুতে একদিনে ১১ জনের মৃত্যু, শনাক্ত দুই হাজার ছাড়াল

আট পণ্যের লাইসেন্স বাতিল

আকাশ জাতীয় ডেস্ক: 

লাইসেন্সের মেয়াদ উত্তীর্ণ হওয়ায় ছয়টি প্রতিষ্ঠানের ৮টি পণ্যের লাইসেন্স বাতিল করেছে বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই)।

আজ মঙ্গলবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় পণ্যের মান প্রণয়ন ও নিয়ন্ত্রণকারী সংস্থা। সোমবার বিএসটিআইয়ের সার্টিফিকেশন কমিটির সভায় বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন আইন ২০১৮-এর ১৬(৫) ধারা এবং লাইসেন্সিং এগ্রিমেন্ট মোতাবেক এক্সি আটটি লাইসেন্স বাতিল করা হয়।

লাইসন্সে বাতিল করা পণ্যগুলো হলো: রংপুরের কোতোয়ালির গ্রীণ অয়েল অ্যান্ড পোল্ট্রি ফিড ইন্ডাস্ট্রিজের ‘বাসমতি’ ব্র্যান্ডের ফর্টিফাইড এডিবল রাইস ব্রান অয়েল, সাভারের আশুলিয়ার ইফাদ মাল্টি প্রোডাক্টস লিমিটেডের ‘ইফাদ সলিড গোল্ড’ ব্র্যান্ডের ফর্টিফাইড এডিবল রাইস ব্রান অয়েল, ময়মনসিংহের শম্ভুগঞ্জের এগ্রোটেক ইন্টারন্যাশনাল লিমিটেডের ‘পিউরিভা’ ও ‘রাইপ’ ব্র্যান্ডের ফর্টিফাইড এডিবল রাইস ব্রান অয়েল, নরসিংদীর শিবপুরের গ্রিন ট্রেড হাউজের ‘টেস্টি’ ব্র্যান্ডের ফর্টিফাইড পাম অলিন, চট্টগ্রামের চান্দগাঁওয়ের ‘ওকে’ ব্র্যান্ডের ফর্টিফাইড সয়াবিন তেল ও ফর্টিফাইড পাম অলিন এবং রংপুরের মিঠাপুকুরের ‘আরডি জুসিলা’ ও ‘আর ডি ফজলী’ ব্র্যান্ডের ম্যাংগো ফ্রুট ড্রিংকস।

বিএসটিআই জানায়, বৈধ লাইসেন্স না নিয়ে এসব পণ্য বিক্রয়-বিতরণ ও বাণিজ্যিক বিজ্ঞাপন প্রচার থেকে বিরত থাকার জন্য সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোকে নির্দেশ দেয়া হয়েছে।

ক্রেতাসাধারণকে এসব ব্র্যান্ডের পণ্য কেনা থেকে বিরত থাকার জন্য অনুরোধ করা হয়েছে বিএসটিআইয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

দেশে নতুন ও অপ্রচলিত ১৩ মাদক শনাক্ত: পাল্টেছে বিক্রির কৌশল

আট পণ্যের লাইসেন্স বাতিল

আপডেট সময় ০৬:৫২:৫৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ জুন ২০২০