ঢাকা ০২:৪৯ পূর্বাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মক্কা-মদিনায় হুমকি এলে বাংলাদেশ চুপ থাকবে না: শামা ওবায়েদ রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে সফল পারমাণবিক বিক্রিয়া সম্পন্ন চলতি অক্টোবরের শেষ দিকে জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করলেন চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন উদ্বোধনের আগেই কক্সবাজার বিমানবন্দরের নতুন টার্মিনালে যাত্রীসেবা শুরু সাইবার সুরক্ষা আইন যেন নিপীড়নমূলক না হয়: স্বরাষ্ট্রমন্ত্রী অক্টোবর-নভেম্বরে তিন দেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘের সন্ত্রাস দমন তহবিলে কাতারের ১৪১ মিলিয়ন ডলার অনুদান নিউইয়র্কে চার দিনে ৩০টি কর্মসূচিতে প্রধানমন্ত্রীর ব্যস্ত সফর জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর

পাহারাদার থেকে নায়ক

অাকাশ বিনোদন ডেস্ক:

 অনেকেরই জানা আছে বলিউড তারকা নওয়াজ উদ্দিন সিদ্দিকি অনেক চড়াই উতরাই পেরিয়ে আজকের অবস্থানে এসেছেন। উত্তর প্রদেশের ছোট্ট একটি গ্রাম থকে দিল্লি, মুম্বাইতে এসে কঠিন সময় পার করেছেন এবং আজকের অবস্থানে এসেছেন। কিন্তু জানেন কি নওয়াজের প্রথম চাকরি কি ছিল?

নদিয়ায় একটি খেলনা কারখানার পাহারাদার ছিলেন নওয়াজ। সম্প্রতি নদিয়ার সারদা বিশ্ববিদ্যালয়ে তার ছবি ‘বাবু মশাই বন্দুকবাজ’ এর প্রমোশনে গিয়েছিলেন। পুরনো স্মৃতি রোমন্থন করতে গিয়ে জানালেন এই নদিয়ারই একটি খেলনা কারখানায় তিনি ‘সিকিউরিটি গার্ড’ এর দায়িত্ব পালন করতেন। যা ছিল তার প্রথম চাকরি।

নওয়াজ বলেন, ‘নদিয়াতে আমি আমার প্রথম চাকরি পেয়েছিলাম। সিকিউরিটি গার্ড হিসেবে আমি ফ্যাক্টরির বাইরে দায়িত্ব পালন করতাম। ১৯৯৩ সালের আগে আমি মুজাফফর নগর থেকে এখানে এসেছি।’

অতীত মনে করতে গিয়ে নওয়াজ জানান, প্রথম চাকরিটি ধরে রাখার জন্য তিনি খুব আগ্রহী ছিলেন না। বলেন, ‘ফ্যাক্টরির মালিক আমাকে কয়েকবার ফ্যাক্টরির বাইরে বিশ্রাম করতে দেখেছিল এবং এ নিয়ে বেশ রাগারাগি করেছে। এরপর আমি চাকরি ছেড়ে দেই।’

উত্তর প্রদেশের ছোট্ট শহর মুজাফফর নগর থেকে নওয়াজ মুম্বাইতে ন্যাশনাল স্কুল অফ ড্রামায় ভর্তি হন।২০১২ সালে ‘গ্যাং অফ ওয়াসেপুর’ দিয়ে আলোচনায় আসেন। এর আগে অনেক কঠিন সময় গেছে তার জীবনে।

নওয়াজ জানান, বর্তমান সময়ে ছোট ছোট শহরগুলো থেকে সিনেমায় আসার সুযোগ অনেক বেড়ে গেছে। তিনি বলেন, ‘প্রতিভা আর কাজের প্রতি নিষ্ঠা যার আছে তার কাজের অনেক সুযোগ রয়েছে। আপনার যদি তা উপলব্ধি করার ক্ষমতা থাকে তবে অনেক সুযোগ অপেক্ষা করছে।’

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ইরিত্রিয়া সীমান্তে ইথিওপীয় সেনার অগ্রগতি, বাড়ছে নতুন যুদ্ধের শঙ্কা

পাহারাদার থেকে নায়ক

আপডেট সময় ১২:৪২:২৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৯ অগাস্ট ২০১৭