ঢাকা ০৩:৪৫ পূর্বাহ্ন, শনিবার, ১১ জুলাই ২০২৬, ২৬ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সরকারি দপ্তর ও উন্নয়ন প্রকল্পে দলীয় সিন্ডিকেট চলবে না: আইনমন্ত্রী ফাঁসির রায় কার্যকর হওয়ার জন্যই হাসিনা দেশে ফিরবেন: নাহিদ ইসলাম নাহিদ-আসিফ-পাটওয়ারীকে নিয়ে বিস্ফোরক তথ্য দিলেন নুর জনগণের জীবনমান উন্নয়ন বর্তমান সরকারের অন্যতম অঙ্গীকার: প্রধানমন্ত্রী বন্যার দুর্যোগ মোকাবিলায় প্রতিমন্ত্রী অমিতকে দায়িত্ব দিল সরকার কালেমা লেখা পতাকায় জঙ্গি নাটক তৈরির ষড়যন্ত্র চলছে সরকারকে সতর্ক থাকার পরামর্শ ফয়জুল করিমের খামেনি হত্যার প্রতিশোধ নেওয়ার অঙ্গীকার ইরানের ১৩ উপজেলায় নতুন হাসপাতাল অনুমোদন মেধাভিত্তিক ও বৈষম্যহীন নতুন বাংলাদেশ গড়াই সরকারের অঙ্গীকার : মাহদী আমিন

করোনায় সচেতন না হওয়া জেনেবুঝে আগুনে ঝাঁপ দেয়ার শামিল: কাদের

আকাশ জাতীয় ডেস্ক:

নানা সীমাবদ্ধতা নিয়েও কোভিড-১৯ মহামারী থেকে রক্ষা পেতে দিনরাত সরকার কাজ করে যাচ্ছে বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি বলেন, বিপদের গভীরতা ও মাত্রা বুঝেও যদি সচেতন না হই, তা হলে তা হবে জেনেশুনে আগুনে ঝাঁপ দেয়ার শামিল। এখন নিজেসহ পরিবার ও সমাজকে বাঁচানোই হবে সবার মূল কাজ।

সোমবার সকালে রাজধানীর সংসদ ভবনের সরকারি বাসভবনে অনলাইন ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন।

এ মহামারীতে নিজের জন্য নিজে সচেতন না হলে কেউ পথ দেখাতে পারবে না বলেও মন্তব্য করেন ওবায়দুল কাদের। তিনি বলেন, ভালো থাকার মূলে সচেতনতা, আর রোগ প্রতিরোধ ব্যবস্থা জোরদারে সার্বজনীন ঐক্য, সম্মিলিত এবং সমন্বিত প্রয়াস। সবার প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘আসুন– আমরা সরকারের নিরলস প্রয়াসে একে অপরকে সহযোগিতা করি, প্রকারান্তরে যা নিজেকে নিজে সহযোগিতা করা।’

করোনার এই দুঃসময়ে সংকটের সাহসী নেত্রী শেখ হাসিনার ওপর আস্থা রাখার আহ্বান জানান তিনি। বলেন, ইস্পাতকঠিন ঐক্য ও সচেতনতার প্রাচীর গড়ে তোলার মধ্য দিয়ে চিরচেনা জগৎ ফিরে পাওয়া সম্ভব হবে। ফুল–ফল–ফসল, হাসি–আনন্দের বাংলাদেশ, উদ্বেগহীন গোধূলি আর আশা-জাগানিয়া সুবর্ণ প্রভাত আবারও ফিরে আসবে ইনশাআল্লাহ।

সংক্রমণ লুকিয়ে না রেখে সঙ্গে সঙ্গে নিজ উদ্যোগে পরীক্ষা এবং আইসোলেশনে থাকার পরামর্শ দিয়ে সেতুমন্ত্রী ওবায়দুল বলেন, করোনার সংক্রমণ ও বিস্তার দিন দিন বাড়ছে, বাড়ছে মৃত্যুর সংখ্যা এবং দীর্ঘ হচ্ছে মৃত্যুর মিছিল।

প্রয়াত বিশিষ্টজনদের উদ্দেশে শোক প্রকাশ করে মন্ত্রী বলেন, জাতীয় নেতা মোহাম্মদ নাসিম, ধর্ম প্রতিমন্ত্রী শেখ মো. আবদুল্লাহ, সাবেক মেয়র বদরউদ্দিন আহমদ কামরানসহ অনেক নেতা, দেশবরেণ্য শিক্ষাবিদ, ব্যবসায়ী এবং অন্যান্য পেশার মানুষ মৃত্যুবরণ করেছেন। তাদের সবার আত্মার শান্তি কামনা করছি এবং গভীর শোক জানাচ্ছি।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সরকারি দপ্তর ও উন্নয়ন প্রকল্পে দলীয় সিন্ডিকেট চলবে না: আইনমন্ত্রী

করোনায় সচেতন না হওয়া জেনেবুঝে আগুনে ঝাঁপ দেয়ার শামিল: কাদের

আপডেট সময় ০৬:০৬:৫২ অপরাহ্ন, সোমবার, ১৫ জুন ২০২০