ঢাকা ০৩:১৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

২২ সেপ্টেম্বরেই আসছে আইফোন ৮

অাকাশ আইসিটি ডেস্ক:

আইফোনপ্রেমী অপেক্ষার দিন শেষ। কারণ চূড়ান্ত হয়েছে আইফোন ৮-এর মুক্তির তারিখ। ফরাসি ওয়েবসাইট ম্যাকফরএভারের বরাত দিয়ে দ্য টেলিগ্রাফ জানিয়েছে, সেপ্টেম্বরের ১২ তারিখ মুক্তি পেতে চলেছে আইফোন ৮। বাজারে পাওয়া যাবে ২২ সেপ্টেম্বর থেকে।

নতুন আইফোনে কোনো নতুনত্ব থাকবে না তা কি হয়? তাই এবারও নতুন সব ফিচারের সমাহার থাকছে আইফোন ৮-এ। কোনো হোম বাটন না থাকায় গতবারের তুলনায় আকারে বাড়ছে আইফোন ৮। এবারের আইফোনের ডিসপ্লে হবে ৫.৫ ইঞ্চি। নয়া এ আইফোনে পাওয়া যাবে তিন ধরনের স্টোরেজ অপশন। ৬৪ জিবি, ২৫৬ জিবি ও ৫১২ জিবি। থাকছে দ্বিমাত্রিক সেন্সরসমৃদ্ধ ডুয়াল ক্যামেরা। এ ছাড়া সামনে ও পেছনের ক্যামেরায় ছবি তোলার জন্য থাকবে অগমেন্টেড রিয়েলিটি, ত্রিমাত্রিক ভার্চুয়াল ছবি তোলার সুযোগ। যা শুধু ছবি তোলার ব্যক্তিটিকেই নয়, তার আশপাশের পরিবেশ ও সময়কে ফুটিয়ে তুলতে সক্ষম হবে।

আইফোন ৮-এ ফিঙ্গার প্রিন্ট স্ক্যান প্রযুক্তির জায়গা দখল করবে ফেস রিকগনিশন প্রযুক্তি। অর্থাৎ ব্যবহারকারীর মুখ হবে আইফোন ৮-এর লক খোলার পাসওয়ার্ড। আর ব্যবহারকারীর চেহারা চিনতে এক সেকেন্ডের ১০ লাখ ভাগের এক ভাগ সময় নেবে আইফোন-৮। ওএলইডি বেজেল লেস প্যানেল থাকছে নতুন এই আইফোনে।

আইফোন ৮ নিয়ে চাইলে একটু জলকেলিও করে নিতে পারবেন। কারণ আইফোন ৮-এ রয়েছে উন্নতমানের পানি নিরোধক ব্যবস্থা। চার্জিংয়ের ঝামেলা এড়াতে থাকছে তারবিহীন চার্জিং সিস্টেম। আসন্ন এই আইফোনটির দাম হতে পারে এক হাজার দুশো ডলার থেকে এক হাজার চারশ ডলারের মধ্যে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

২২ সেপ্টেম্বরেই আসছে আইফোন ৮

আপডেট সময় ০৮:৩৬:০৮ অপরাহ্ন, সোমবার, ২৮ অগাস্ট ২০১৭