ঢাকা ০৫:২৪ পূর্বাহ্ন, শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ১২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

সাভারে দুই মডেল গণধর্ষণের শিকার

অাকাশ নিউজ ডেস্ক:

ঢাকার সাভারে দুই তরুণী গণধর্ষণের শিকার হয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। অভিযোগে বলা হয়, নাটকে অভিনয়ের সুযোগ দেওয়ার কথা বলে এনে তাঁদের পালাক্রমে ধর্ষণ করা হয়। পৌর এলাকার সোবহানবাগ পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) কার্যালয়ের পাশের লিজেন্ড কলেজ নামের একটি ভবনে গতকাল বৃহস্পতিবার দিবাগত রাতে এ ঘটনা ঘটে। পুলিশ ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে দুজনকে গ্রেপ্তার করেছে।
ওই দুই তরুণীর ভাষ্য, তাঁরা মিউজিক ভিডিওর মডেল। থাকেন গাজীপুরে। মাস তিনেক আগে মুঠোফোনে তাঁদের সঙ্গে লিটন মণ্ডল নামের এক ব্যক্তির পরিচয় হয়। ওই পরিচয়ের সূত্র ধরে লিটন তাঁদের নাটকে অভিনয়ের সুযোগ দেওয়ার কথা বলেন। তাঁর কথামতো বৃহস্পতিবার রাত নয়টার দিকে তাঁরা সাভার আসেন। লিটন ও তাঁর এক সহযোগী তাঁদের একটি ছয়তলা বাড়ির দ্বিতীয় তলায় নিয়ে যান। সেখানে লিটনসহ আরও দুজন ছিলেন। রাতে তাঁরা জানালা দিয়ে চিৎকার করতে থাকলে আশপাশের লোকজন ঘটনাস্থলে গিয়ে তাঁদের উদ্ধার করেন। লিটন ও তাঁর সহযোগী কৌশলে পালিয়ে যান।

ডিবি সূত্র জানায়, খবর পেয়ে তাঁদের একটি দল ঘটনাস্থলে গিয়ে ওই তরুণীদের উদ্ধার করে ডিবি কার্যালয়ে নিয়ে যান। এ সময় দুজনকে গ্রেপ্তার করা হয়।
ধর্ষণের ঘটনায় আজ শুক্রবার সাভার মডেল থানায় মামলা করেছেন এক তরুণী। মামলা করার পর দুই তরুণীকে পুলিশ হেফাজতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে (ওসিসি) পাঠানো হয়েছে।
ডিবি পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ এফ এম সায়েদ বলেন, লিটন একসময় তাঁদের তথ্যদাতার কাজ করতেন। কিন্তু নানা অভিযোগের পরিপ্রেক্ষিতে তাঁকে আটক করে মামলা দেওয়া হয়েছিল।
সাভার মডেল থানার সহকারী পুলিশ সুপার (এএসপি) মাহবুবুর রহমান বলেন, দুই তরুণী গণধর্ষণের শিকার হয়েছেন বলে প্রাথমিক তদন্তে সত্যতা পাওয়া গেছে। ঘটনায় আর কেউ জড়িত থাকলে তাঁদের আইনের আওতায় আনা হবে।
ঢাকার সাভারে দুই তরুণী গণধর্ষণের শিকার হয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। অভিযোগে বলা হয়, নাটকে অভিনয়ের সুযোগ দেওয়ার কথা বলে এনে তাঁদের পালাক্রমে ধর্ষণ করা হয়। পৌর এলাকার সোবহানবাগ পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) কার্যালয়ের পাশের লিজেন্ড কলেজ নামের একটি ভবনে গতকাল বৃহস্পতিবার দিবাগত রাতে এ ঘটনা ঘটে। পুলিশ ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে দুজনকে গ্রেপ্তার করেছে। ওই দুই তরুণীর ভাষ্য, তাঁরা মিউজিক ভিডিওর মডেল। থাকেন গাজীপুরে। মাস তিনেক আগে মুঠোফোনে তাঁদের সঙ্গে লিটন মণ্ডল নামের এক ব্যক্তির পরিচয় হয়। ওই পরিচয়ের সূত্র ধরে লিটন তাঁদের নাটকে অভিনয়ের সুযোগ দেওয়ার কথা বলেন। তাঁর কথামতো বৃহস্পতিবার রাত নয়টার দিকে তাঁরা সাভার আসেন। লিটন ও তাঁর এক সহযোগী তাঁদের একটি ছয়তলা বাড়ির দ্বিতীয় তলায় নিয়ে যান। সেখানে লিটনসহ আরও দুজন ছিলেন। রাতে তাঁরা জানালা দিয়ে চিৎকার করতে থাকলে আশপাশের লোকজন ঘটনাস্থলে গিয়ে তাঁদের উদ্ধার করেন। লিটন ও তাঁর সহযোগী কৌশলে পালিয়ে যান। ডিবি সূত্র জানায়, খবর পেয়ে তাঁদের একটি দল ঘটনাস্থলে গিয়ে ওই তরুণীদের উদ্ধার করে ডিবি কার্যালয়ে নিয়ে যান। এ সময় দুজনকে গ্রেপ্তার করা হয়। ধর্ষণের ঘটনায় আজ শুক্রবার সাভার মডেল থানায় মামলা করেছেন এক তরুণী। মামলা করার পর দুই তরুণীকে পুলিশ হেফাজতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে (ওসিসি) পাঠানো হয়েছে। ডিবি পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ এফ এম সায়েদ বলেন, লিটন একসময় তাঁদের তথ্যদাতার কাজ করতেন। কিন্তু নানা অভিযোগের পরিপ্রেক্ষিতে তাঁকে আটক করে মামলা দেওয়া হয়েছিল। সাভার মডেল থানার সহকারী পুলিশ সুপার (এএসপি) মাহবুবুর রহমান বলেন, দুই তরুণী গণধর্ষণের শিকার হয়েছেন বলে প্রাথমিক তদন্তে সত্যতা পাওয়া গেছে। ঘটনায় আর কেউ জড়িত থাকলে তাঁদের আইনের আওতায় আনা হবে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

সাভারে দুই মডেল গণধর্ষণের শিকার

আপডেট সময় ১২:১৩:১৮ পূর্বাহ্ন, শনিবার, ৮ জুলাই ২০১৭