ঢাকা ০৪:১৩ পূর্বাহ্ন, সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শেরেবাংলা নগরে সরছে সচিবালয়, অনুমোদন দিল মন্ত্রিসভা দেশ গড়ার কাজে শিক্ষার্থীদের সম্পৃক্ত হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর মক্কা-মদিনায় হুমকি এলে বাংলাদেশ চুপ থাকবে না: শামা ওবায়েদ রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে সফল পারমাণবিক বিক্রিয়া সম্পন্ন চলতি অক্টোবরের শেষ দিকে জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করলেন চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন উদ্বোধনের আগেই কক্সবাজার বিমানবন্দরের নতুন টার্মিনালে যাত্রীসেবা শুরু সাইবার সুরক্ষা আইন যেন নিপীড়নমূলক না হয়: স্বরাষ্ট্রমন্ত্রী অক্টোবর-নভেম্বরে তিন দেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘের সন্ত্রাস দমন তহবিলে কাতারের ১৪১ মিলিয়ন ডলার অনুদান

তরুণদের নিয়ে রাজনৈতিক দল গঠনের ঘোষণা ভিপি নুরের

আকাশ জাতীয় ডেস্ক:

ডাকসু ভিপি নুরুল হক নুর তরুণদের নিয়ে নতুন একটি রাজনৈতিক দল গঠনের ঘোষণা দিয়েছেন। মঙ্গলবার রাতে ফেসবুক লাইভে এসে এ তথ্য জানান তিনি।

নুরুল হক নুর বলেন, আমি আওয়ামী লীগ-বিএনপির রাজনীতি করিনি, করব না। আমরা একটি নতুন ধারার রাজনৈতিক দল গঠন করতে কাজ করে যাচ্ছি। নতুন রাজনৈতিক দল গঠনের উদ্দেশ্যে যুব, শ্রমিক ও প্রবাসী অধিকার পরিষদ গঠন করেছি।

নুরুল হক নুর বলেন, এখানে লুকোচুরির কিছুই নেই। আমরা তরুণদের নেতৃত্বে একটা নতুন রাজনৈতিক দল তৈরী করতে চাই। যারা নতুন রাজনৈতিক ধারা তৈরি করতে চায়, পজেটিভ চিন্তা করে নতুন রাজনৈতিক দল তৈরি করার জন্য, আমি তাদের সাথে প্রয়োজনে মিলেমিশে কাজ করতে চাই। আর যদি সেরকম কাউকে না পাই তবে একাই এগিয়ে যাব।

তিনি বলেন, রাজনীতি করতে প্রয়োজন ত্যাগ এবং ইচ্ছা। বিশাল অর্থের প্রয়োজন নেই এখানে। ইচ্ছা থাকলে মানুষ অনেক দূর এগিয়ে যেতে পারে।

Tag :
আপলোডকারীর তথ্য

শাহ আমানতে রান্নার সরঞ্জামে সোনা পাচার, আটক ১

তরুণদের নিয়ে রাজনৈতিক দল গঠনের ঘোষণা ভিপি নুরের

আপডেট সময় ০৯:৪৯:০৪ অপরাহ্ন, বুধবার, ১০ জুন ২০২০