ঢাকা ০৬:০৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

করোনা : ফেসবুকের নতুন ডেটাসেট

আকাশ আইসিটি ডেস্ক :

সামাজিক মাধ্যম জায়ান্ট ফেসবুক কোভিড-১৯ মহামারী মোকাবেলায় গবেষক এবং স্বাস্থ্যসেবা কর্মীদের সহায়তা করতে নতুন জরিপসহ ডেটাসেট ও ম্যাপ উন্মুক্ত করেছে। নতুন টুলের মধ্যে রয়েছে কোভিড-১৯ ম্যাপ এবং ড্যাশবোর্ড।

করোনাভাইরাসের লক্ষণ নিয়ে নতুন জরিপ চালিয়েছে ফেসবুক। এই জরিপের বৈশ্বিক ফলাফল পাওয়া যাবে নতুন ডেটাসেটে। বিশ্বজুড়ে কোভিড-১৯ মোকাবেলায় পাবলিক খাতের পদক্ষেপ বিষয়েও তথ্য রয়েছে ডেটাসেটে। ২০১৭ সালে ‘ডেটা ফর গুড’ নামে একটি প্রকল্প চালু করে ফেসবুক। বড় ধরনের সামাজিক সমস্যাগুলো মোকাবেলায় অংশীদারদেরকে ডেটা দিয়ে সহায়তা করাই এই প্রকল্পের লক্ষ্য।

গত কয়েক মাসে এশিয়া, ইউরোপ এবং উত্তর আমেরিকা অঞ্চলে কোভিড-১৯ বিষয়ে সিদ্ধান্ত জানাতে ফেসবুকের ডেটাসেট ব্যবহার করেছে জনস্বাস্থ্য খাতের গবেষকরা। ফেসবুক আরও জানিয়েছে, বিভিন্ন সমাজে কী হারে গতিশীলতা কমছে বা গতিশীলতা অপরিবর্তিত থাকছে কি না, তা-ও উঠে আসছে ডেটাসেটে।

ফেসবুক বলছে, ‘এগুলো একত্রিত ডেটা এবং এজন্য আমরা ভিন্ন গোপনতা ফ্রেমওয়ার্ক ব্যবহার করেছি, যাতে ডেটাসেট বানাতে ও শেয়ার করতে গ্রাহকের গোপনতা রক্ষা করা যায়।’ নতুন ম্যাপে দেশ থেকে দেশে এবং এক অঞ্চল থেকে অন্য অঞ্চলে গ্রাহকের ভ্রমণের ধরন দেখানো হয়েছে, যাতে গবেষক এবং এনজিওগুলো বুঝতে পারে দূরপাল্লার যাত্রায় কীভাবে কোভিড-১৯ প্রভাব চলতে থাকবে।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

করোনা : ফেসবুকের নতুন ডেটাসেট

আপডেট সময় ১১:৪৪:২৩ অপরাহ্ন, বুধবার, ১০ জুন ২০২০