ঢাকা ১২:০৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

চিকিৎসকদের সঙ্গে চীনা মেডিক্যাল টিমের অভিজ্ঞতা বিনিময়

আকাশ জাতীয় ডেস্ক:

রাজধানীর কুর্মিটোলা জেনারেল হাসপাতালের চিকিৎসকদের সঙ্গে চীনা মেডিক্যাল টিমের সদস্যরা অভিজ্ঞতা বিনিময় করেছেন।

বুধবার (১০ জুন) ঢাকা সফররত চীনা প্রতিনিধি দল এ অভিজ্ঞতা বিনিময় করেন।

ঢাকার চীনা দূতাবাস সূত্র জানায়, মঙ্গলবার (৯ জুন) সকালে চীনা মেডিক্যাল টিমের সদস্যরা রাজধানীর কুর্মিটোলা জেনারেল হাসপাতালে যান। সেখানে হাসপাতালের চিকিৎসক, নার্স ও উচ্চ পর্যায়ের কর্মকর্তাদের সঙ্গে তাদের অভিজ্ঞতা বিনিময় করেন। চীনা বিশেষজ্ঞ টিম বাংলাদেশের সহকর্মীদের সঙ্গে কোভিড-১৯ ব্যবস্থাপনা সংক্রান্ত অভিজ্ঞতা ভাগাভাগি করেন। পাশপাশি এ টিম ল্যাব পরিষেবাগুলোর সক্ষমতা জোরদার করার লক্ষ্যে বাস্তবসম্মত প্রস্তাবনা দেন। বুধবার বিকেলে চীনা প্রতিনিধি দল সরকারের রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠান (আইইডিসিআর) পরিদর্শন করবেন।

এর আগে মঙ্গলবার চীনা প্রতিনিধি দলের সদস্যরা মহাখালীর স্বাস্থ্য অধিদপ্তরে যান। সেখানে তারা স্বাস্থ্য অধিদপ্তরের উচ্চ পর্যায়ের কর্মকর্তাদের সঙ্গে দিনভর আলোচনা করেন। এসময় বাংলাদেশের করোনা ভাইরাস পরিস্থিতি চীনা প্রতিনিধি দলের সদস্যদের কাছে তুলে ধরা হয়।

চীন থেকে কোভিড-১৯ রোগের সেবা দিতে দেশটির ১০ সদস্যের মেডিক্যাল টিম ৮ জুন ঢাকায় আসে। এ দলে চীনা বিশেষজ্ঞ চিকিৎসক, নার্স এবং প্রযুক্তিবিদরা রয়েছেন। চীনা মেডিক্যাল টিম বাংলাদেশে দু’ সপ্তাহ অবস্থান করবে। এসময় তারা করোনা ভাইরাসে আক্রান্ত রোগীদের পরিদর্শন করবেন এবং মনোনীত হাসপাতাল, কোয়ারেন্টিন সেন্টার ও পরীক্ষাকরণ কেন্দ্রগুলোতে কাজ করবেন। তারা করোনা ভাইরাস মহামারি নিয়ে আলোচনা করবেন এবং নিয়ন্ত্রণ ও চিকিৎসার জন্য নির্দেশনা ও প্রযুক্তিগত পরামর্শ দেবেন। চীনা মেডিক্যাল টিম দেশটির জাতীয় স্বাস্থ্য কমিশন ও হাইনান প্রদেশের ১০ অভিজ্ঞ চিকিৎসক নিয়ে গঠিত।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

চিকিৎসকদের সঙ্গে চীনা মেডিক্যাল টিমের অভিজ্ঞতা বিনিময়

আপডেট সময় ০৩:৩০:২৭ অপরাহ্ন, বুধবার, ১০ জুন ২০২০