ঢাকা ০৩:৪৬ অপরাহ্ন, বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ২২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
চলতি অক্টোবরের শেষ দিকে জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করলেন চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন উদ্বোধনের আগেই কক্সবাজার বিমানবন্দরের নতুন টার্মিনালে যাত্রীসেবা শুরু সাইবার সুরক্ষা আইন যেন নিপীড়নমূলক না হয়: স্বরাষ্ট্রমন্ত্রী অক্টোবর-নভেম্বরে তিন দেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘের সন্ত্রাস দমন তহবিলে কাতারের ১৪১ মিলিয়ন ডলার অনুদান নিউইয়র্কে চার দিনে ৩০টি কর্মসূচিতে প্রধানমন্ত্রীর ব্যস্ত সফর জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর অক্টোবরেই চালু হচ্ছে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর দেশে ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৮ মৃত্যু, হাসপাতালে ১৭৮২

আবারও ইতিহাসের পাতায় সাকিব, টেস্টে সব দলের বিরুদ্ধে ৫ উইকেট

অাকাশ স্পোর্টস ডেস্ক:

জশ হ্যাজেলউডকে ফিরিয়ে অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্টে প্রথমবারের মতো পাঁচ উইকেট পেলেন সাকিব আল হাসান। আর এতে আবারও ইতিহাসের পাতায় নাম লেখালেন সাকিব।

টেস্ট খেলুড়ে সবগুলো দেশের বিপক্ষে (আফগানিস্তান ও আয়ারল্যান্ড বাদে) ইনিংসে পাঁচ উইকেট নেওয়ার রেকর্ড বুকে নাম তুললেন সাকিব। বিশ্বসেরা এ অলরাউন্ডারের আগে সবকটি দেশের বিপক্ষে পাঁচ উইকেট নেওয়ার কৃতিত্ব আছে তিন বোলারের। সবার আগে এ রেকর্ড গড়েছিলেন মুত্তিয়া মুরালিধরন। এরপর ডেল স্টেইন এবং রঙ্গনা হেরাথ। চতুর্থ বোলার হিসেবে সাকিব বিরল রেকর্ড বুকে ঠাঁই পেলেন।

২০০৭ সালে টেস্ট অভিষেক সাকিবের। কিন্তু এবারই প্রথমবারের মতো অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্ট খেলার সুযোগ মিলল তার। অসিদের বিপক্ষে সাদা পোশাকে আগে মাঠে নামলে নিশ্চিতভাবেই এ রেকর্ড আরো আগে হয়ে যেত। তবে ৫০তম ম্যাচ খেলার মঞ্চে বিরল এ রেকর্ড দ্বিগুণ উৎসবের আনন্দ দিচ্ছে।

সব মিলিয়ে সাকিবের ইনিংসে ৫ উইকেট হলো ১৬ বার। সর্বোচ্চ ৩ বার জিম্বাবুয়ের বিপক্ষে। ওয়েস্ট ইন্ডিজ, শ্রীলঙ্কা, দক্ষিণ আফ্রিকা, নিউজিল্যান্ড, ইংল্যান্ডের বিপক্ষে ২ বার করে এবং ভারত, পাকিস্তান ও সবশেষ অস্ট্রেলিয়ার বিপক্ষে একবার করে।

Tag :
আপলোডকারীর তথ্য

১৭ অক্টোবরের ছুটি বাতিল, পূজায় তিন দিনের ছুটি

আবারও ইতিহাসের পাতায় সাকিব, টেস্টে সব দলের বিরুদ্ধে ৫ উইকেট

আপডেট সময় ০৪:২৩:৪৭ অপরাহ্ন, সোমবার, ২৮ অগাস্ট ২০১৭