ঢাকা ০৩:৪৩ অপরাহ্ন, শনিবার, ১৮ জুলাই ২০২৬, ৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ঝালকাঠিতে হাত বাঁধা অবস্থায় গৃহবধূর মরদেহ উদ্ধার, দুই ফ্ল্যাটে চুরি খেলাধুলা সীমান্ত পেরিয়ে শান্তি ও বন্ধুত্বের সেতুবন্ধন গড়ে তোলে: প্রতিমন্ত্রী আমিনুল পদত্যাগ করলেন জয়পুরহাট এনসিপির আহ্বায়ক এলডিসি উত্তরণের প্রস্তুতিকাল তিন বছর বাড়ানোর আহ্বান বাণিজ্যমন্ত্রীর দেরি করে যাওয়ায় নিজ এলাকার বন্যার্তদের কাছে ক্ষমা চাইলেন স্বরাষ্ট্রমন্ত্রী বন্যায় ক্ষতিগ্রস্ত সড়ক-মহাসড়ক দ্রুত সংস্কারের নির্দেশ: সড়ক প্রতিমন্ত্রী কানাডার ওপর ক্ষেপেছেন ট্রাম্প, নতুন শুল্ক আরোপের হুমকি শাহজালাল (রহ.) মাজারে সিন্ডিকেট নিয়ে ভয়াবহ তথ্য দিলেন সাবেক ডিসি সারোয়ার আলম বাড়ির সামনে থেকে নিখোঁজ, দুই দিন পর মরদেহ মিলল পাটখেতে টানা সপ্তম রাতেও ইরানে মার্কিন হামলা, পাল্টা আঘাত তেহরানের

বাদাম খাওয়ানোর প্রলোভন দেখিয়ে শিশুকে ধর্ষণ

আকাশ জাতীয় ডেস্ক:  

বাদাম খাওয়ানোর প্রলোভ দেখিয়ে তিন বছরের শিশুকে ধর্ষণের দায় স্বীকার করে আদালতে জবানবন্দি দিয়েছেন সুজন মিয়া (৬০) নামে এক বাদাম বিক্রেতা।

মঙ্গলবার (৯ জুন) ঢাকার মেট্টোপলিটন ম্যাজিস্ট্রেট আবু সুফিয়ান নোমানের আদালতে এ জবানবন্দি দেন বাদাম বিক্রেতা।

এদিন মামলার তদন্ত কর্মকর্তা হাজারীবাগ থানার উপপরিদর্শক (এসআই) আজাদ হাওলাদার আসামি সুজন মিয়াকে আদালতে হাজির করে জবানবন্দি রেকর্ডের আবেদন করেন। ওই আবেদন মঞ্জুর করে ঢাকার মেট্টোপলিটন ম্যাজিস্ট্রেট আবু সুফিয়ান নোমান ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় সুজনেরর জবানবন্দি রেকর্ড করেন। এরপর তাকে কারাগারে পাঠানো হয়েছে।

হাজারীবাগ থানা আদালতের সাধারণ নিবন্ধন কর্মকর্তা পুলিশের এসআই আব্দুল ওয়াদুদ  এ তথ্য জানিয়েছেন।

গত ১ জুন রাতে বাদাম বিক্রেতা সুজন মিয়া ওই শিশুকে বাদাম খাওয়ানোর প্রলোভন দেখিয়ে হাজারীবাগের নির্জন একটি বাসায় নিয়ে ধষর্ণ করে। এরপর সে পালিয়ে যায়। ঘটনার দিনই ভুক্তভোগী পরিবার সুজনকে আসামি করে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করে। রোববার (৭ জুন) রাতে গোপন সংবাদের ভিত্তিতে কিশোরগঞ্জের ভৈরব থেকে সুজনকে গ্রেফতার করা হয়।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ঝালকাঠিতে হাত বাঁধা অবস্থায় গৃহবধূর মরদেহ উদ্ধার, দুই ফ্ল্যাটে চুরি

বাদাম খাওয়ানোর প্রলোভন দেখিয়ে শিশুকে ধর্ষণ

আপডেট সময় ০৫:২৫:৪৩ অপরাহ্ন, মঙ্গলবার, ৯ জুন ২০২০