ঢাকা ০৭:৫৭ অপরাহ্ন, শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ২৬ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বন্যার দুর্যোগ মোকাবিলায় প্রতিমন্ত্রী অমিতকে দায়িত্ব দিল সরকার খামেনি হত্যার প্রতিশোধ নেওয়ার অঙ্গীকার ইরানের ১৩ উপজেলায় নতুন হাসপাতাল অনুমোদন মেধাভিত্তিক ও বৈষম্যহীন নতুন বাংলাদেশ গড়াই সরকারের অঙ্গীকার : মাহদী আমিন ডিসেম্বরে আত্মসমর্পণের পরিকল্পনা করছেন শেখ হাসিনা: রয়টার্সের প্রতিবেদন শিগগিরই চালু হবে জুলাই জাদুঘর: সংস্কৃতিমন্ত্রী গাইবান্ধায় বিসিক শিল্পনগরীর কয়েল ফ্যাক্টরিতে আগুন আইএমএফের শর্ত মেনে কি পে স্কেল বাস্তবায়ন করতে পারবে সরকার? গণতান্ত্রিক বাংলাদেশে এখন রাষ্ট্র মেরামতের কাজ চলছে: তথ‍্যমন্ত্রী দুর্যোগ মোকাবিলায় ১০ নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী

ক্ষমতার ক্ষুধায় ফখরুলের হৃদয় হাহাকার করছে: কাদের

আকাশ জাতীয় ডেস্ক: 

‘মানুষ ক্ষুধায় হাহাহার করছে’- বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের এমন বক্তব্যের জবাবে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, উনি মানুষের ক্ষুধার হাহাকার কোথায় দেখছেন। বিএনপির হৃদয়ে ক্ষমতার ক্ষুধা, সে ক্ষুধার তীব্রতায় মির্জা ফখরুলের হৃদয়ে হাহাকার করছে।

মঙ্গলবার রাজধানীর সংসদ ভবনের সরকারি বাসভবনে নিয়মিত ব্রিফিংয়ে এসব কথা বলেন।

রাজনৈতিক অশুভ উদ্দেশে সত্যকে আড়াল করে অন্ধকারে ঢিল না ছুড়তে বিএনপির প্রতি আহ্বান জানান আওয়ামী লীগের সাধারণ সম্পাদক।

‘সারা দেশে বিএনপির নেতাকর্মীদের ঢালাওভাবে গ্রেফতার ও মিথ্যা মামলা দেয়া হচ্ছে- বিএনপি মহাসচিব মির্জা ফখরুলের এমন বক্তব্যের জবাবে ওবায়দুল কাদের বলেন, কোথায় ঢালাওভাবে গ্রেফতার ও মামলা করা হচ্ছে, তার সঠিক তালিকা দিন।

তিনি বলেন, জনমানুষের প্রতি সরকারের দায়িত্বশীলতায় বিএনপির গা জ্বালা করছে। তাই এসব মিথ্যাচার করছে।

সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী বলেন, কোভিড ১৯-এর এই সময়ে আওয়ামী লীগের এখন একটাই কর্মসূচি, তা হচ্ছে– অভিন্ন শত্রু করোনা মোকাবেলা করা।

তিনি আশাবাদ ব্যক্ত করে বলেন, নিউজিল্যান্ড ও ভিয়েতনাম করোনামুক্ত হতে পারলে আমরা কেন পারব না? সবার সম্মিলিত প্রচেষ্টায় আমরাও পারব এবং সফল হব ইনশাআল্লাহ।

ওবায়দুল কাদের বলেন, সামাজিক যোগাযোগমাধ্যমে উদ্দেশ্যমূলক অপপ্রচার ও গুজব রটানো হচ্ছে। এসব গুজব ভাইরাসের চেয়েও ভয়ঙ্কর।

তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে সংকটের সুদক্ষ ও সফল নেতৃত্ব বলে উল্লেখ করেন। বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার ওপর আস্থা রাখুন।

তিনি বলেন, সরকারের সামনে এখন দুটি চ্যালেঞ্জ- একটি করোনা সংক্রমণ রোধ ও আক্রান্তদের চিকিৎসা; অন্যদিকে করোনাজনিত অসহায় ও দরিদ্র মানুষের সুরক্ষা করা।

তিনি বলেন, কিছু সীমাবদ্ধতা সত্ত্বেও চ্যালেঞ্জ উন্নয়নে শেখ হাসিনা সরকার নিরলসভাবে কাজ করছেন, এতে জনগণের আস্থাও রয়েছে। শুধু মিথ্যাচার করছে বিএনপি।

তিনি সরকারকে ঠেকাতে গিয়ে দেশের ক্ষতি না করতে বিএনপি নেতাদের প্রতি আহ্বান জানান।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বন্যার দুর্যোগ মোকাবিলায় প্রতিমন্ত্রী অমিতকে দায়িত্ব দিল সরকার

ক্ষমতার ক্ষুধায় ফখরুলের হৃদয় হাহাকার করছে: কাদের

আপডেট সময় ০৪:১১:২৬ অপরাহ্ন, মঙ্গলবার, ৯ জুন ২০২০