ঢাকা ০৬:৫১ পূর্বাহ্ন, রবিবার, ২৬ এপ্রিল ২০২৬, ১৩ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সম্প্রীতি বজায় রেখে নেতাদের রাজনীতি করার আহ্বান ডেপুটি স্পিকারের টাকা ছাপিয়ে ঋণ নয়, প্রাইভেট সেক্টরকে রক্ষা করাই নীতি: অর্থমন্ত্রী ২-৩ বছরের মধ্যে শিক্ষার নতুন কারিকুলাম বাস্তবায়ন সম্ভব : গণশিক্ষা প্রতিমন্ত্রী হকারদের পুনর্বাসনের নির্দেশ প্রধানমন্ত্রীর ‘ফেলুদা’খ্যাত অভিনেতা বিপ্লব মারা গেছেন আচরণবিধি লঙ্ঘনে শাস্তি পেলেন নাহিদা-শারমিন পৃষ্ঠপোষকতার অর্থনীতি থেকে বেরিয়ে আসতে কাজ করছে সরকার : অর্থমন্ত্রী কুমিল্লায় মহাসড়কের পাশে মিলল কাস্টমস কর্মকর্তার রক্তাক্ত মরদেহ অর্থনীতি মজবুত করতে প্রাণিসম্পদ খাত অত্যন্ত গুরুত্বপূর্ণ : প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী হাজার চেষ্টা করলেও আ.লীগ হতে পারবেন না: বিএনপিকে জামায়াত আমির

গর্ভপাত করানোর অভিযোগে ক্রিকেটার মারুফের বিরুদ্ধে মামলা

অাকাশ স্পোর্টস ডেস্ক:

ঢাকা ডাইনামাইটসের মারকুটে ব্যাটসম্যান মেহেদী হাসান মারুফের বিরুদ্ধে মামলা করেছেন তার স্ত্রী তামান্না বিনতে আজাদ।

নির্যাতন করে গর্ভপাত ঘটানোর অভিযোগ এনে চট্টগ্রাম মহানগর হাকিম আবু সালেম মো. নোমানের আদালতে মামলাটি দায়ের করেন তিনি।

আদালত মামলাটি আমলে নিয়ে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনকে (পিবিআই) তদন্তের দায়িত্ব দিয়েছেন।

মামলার এজহার থেকে জানা যায়, ২০০৯ সালের ২৯ নভেম্বর মেহেদি হাসান মারুফের সঙ্গে তামান্না বিনতে আজাদের বিয়ে হয়। ২০১৫ সালের সেপ্টেম্বর পর্যন্ত তাদের মধ্যে কোনো অশান্তি ছিল না। তবে ওই সময়ের পরে তামান্না বিনতে আজাদের প্রতি মারুফের অবহেলা ও তুচ্ছ-তাচ্ছিল্য শুরু হয়। এর জেরে এক সময় তামান্না বিনতে আজাদকে শারীরিকভাবে নির্যাতন করতে শুরু করেন মারুফ। প্রতিবাদ করলে মারুফ আরও ক্ষিপ্ত হয়ে উঠতেন এবং স্ত্রীকে আরও বেশি নির্যাতন করতেন। কখনও কখনও মারুফের মারধরে তামান্না বিনতে আজাদ গুরুতর আহত হয়েছেন।

মামলার বিবরণে আরও বলা হয়, ২০১৫ সালের ১৩ সেপ্টেম্বর থেকে মারুফ পৃথক বাসায় থাকতে শুরু করেন। এসময় তিনি অন্য একজন নারীর সঙ্গে পরকীয়ায় লিপ্ত হন। একদিন ওই নারীর সঙ্গে মারুফকে হাতেনাতে ধরেন বলে মামলার বিবরণে উল্লেখ করেন তামান্না।

বাংলাদেশ প্রিমিয়ার লীগের (বিপিএল) সর্বশেষ আসরে ঢাকা ডাইনামাইটসের হয়ে ব্যাট হাতে দুর্দান্ত পারফর্ম করেন মেহেদী মারুফ।

Tag :
আপলোডকারীর তথ্য

গর্ভপাত করানোর অভিযোগে ক্রিকেটার মারুফের বিরুদ্ধে মামলা

আপডেট সময় ০৪:১১:০৯ অপরাহ্ন, সোমবার, ২৮ অগাস্ট ২০১৭