ঢাকা ০৭:৫৫ পূর্বাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রুমায় দুর্গম পাড়ায় হামের উপসর্গে ১৫ দিনে ৮ শিশুর মৃত্যু, হাসপাতালে ভর্তি ৪১ মানসম্মত শিক্ষা নিশ্চিত করা সরকারের অন্যতম অগ্রাধিকার: প্রধানমন্ত্রী সারের ঘাটতি নেই, কৃত্রিম সংকট সৃষ্টি করলে কঠোর ব্যবস্থা: কৃষিমন্ত্রী ছাত্রলীগের প্রতি মায়াকান্না দেখানো সাংবাদিকদের জড়ো করে ব্যবস্থা নেওয়া হবে স্বামীকে বেঁধে রেখে স্ত্রীকে সংঘবদ্ধ ধর্ষণ পক্ষপাতদুষ্ট নিয়োগ অবিলম্বে বাতিল করতে হবে: গোলাম পরওয়ার বাংলাদেশকে ‘কম দামে’ ইউরিয়া সার দিতে চায় রাশিয়া প্রধানমন্ত্রীর নেতৃত্বে বাংলাদেশে ইতিবাচক পরিবর্তন আসবে : ডিএনসিসি প্রশাসক নতুন আরেকটি সিটি করপোরেশন হচ্ছে ধর্ষকদের রক্ষাকারীকে শিক্ষামন্ত্রী বানিয়েছে মোদি সরকার: রাহুল গান্ধী

অমিতাভের সিনেমার বিরুদ্ধে গল্প চুরির অভিযোগ

আকাশ বিনোদন ডেস্ক: 

বলিউডের মেগাস্টার অমিতাভ বচ্চন অভিনীত ‘গুলাবো সিতাবো’ সিনেমার বিরুদ্ধে গল্প চুরির অভিযোগ আনা হয়েছে। সিনেমাটির চিত্রনাট্যকার জুহি চতুর্বেদী গল্পটি চুরি করে নিজের নামে চালিয়ে দিচ্ছেন বলে দাবি বলিউডের প্রয়াত লেখক রাজীব আগারওয়ালের ছেলে আকিরার। গল্পটি তার বাবা রাজীবের লেখা বলেও জানান তিনি।

তবে পুরো বিষয়টি প্রত্যাখ্যান করেছেন জুহি। অভিযোগের পরিপ্রেক্ষিতে তিনি জানিয়েছেন, অমিতাভ বচ্চনের দেওয়া ধারণা থেকে তিনি গল্পটি ২০১৭ সালে লেখেন। এরপর ২০১৮ সালে এই গল্পে সিনেমা নির্মাণের কাজ শুরু হয়। গল্প চুরির অভিযোগ একেবারে ভিত্তিহীন।

এদিকে, আকিরার আইনজীবী রিজওয়ান সিদ্দিকি ভারতীয় সংবাদমাধ্যমে দাবি করেন, রাজীব আগারওয়ালের গল্পের নাম ছিল ‘১৬, মোহনদাস লেন’। তিনি সিনস্তান ইন্ডিয়া’স স্টোরিলেটার স্ক্রিপ্ট প্রতিযোগিতায় এই স্ক্রিপ্টটি জমা দেন। যেখানে বিচারকের দায়িত্বে ছিলেন জুহি। সেখান থেকেই তিনি গল্পটি চুরি করেছেন।

কিন্তু প্রতিযোগিতাটির জুরি চেয়ারম্যান অঞ্জুম রাজাবলি জানিয়েছেন ভিন্ন কথা। তার মতে, প্রতিযোগিতার সেরা আট স্ক্রিপ্ট- থেকে জুরি হিসেবে যুক্ত হন জুহি। আর ওই স্ক্রিপ্ট সেরা বিশেই বাদ পড়ে। সেক্ষেত্রে স্ক্রিপ্টটি জুহির হাতে যাওয়ার কোনো প্রশ্নই আসে না বলে মন্তব্য করেন তিনি।

সুজিত সরকার পরিচালিত সিনেমাটি প্রথমে সিনেমা হলেই মুক্তি পাওয়ার কথা ছিল। কিন্তু করোনার মহামারির কারণে বন্ধ রয়েছে সিনেমা হল। অব্যাহত লকডাউনে ঘরবন্দী জনজীবন। তাই অনলাইন স্ট্রিমিং প্লাটফর্ম অ্যামাজন প্রাইম ভিডিওতে ১২ জুন কমেডি-ড্রামাটি মুক্তির সিদ্ধান্ত নিয়েছেন নির্মাতা।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

রুমায় দুর্গম পাড়ায় হামের উপসর্গে ১৫ দিনে ৮ শিশুর মৃত্যু, হাসপাতালে ভর্তি ৪১

অমিতাভের সিনেমার বিরুদ্ধে গল্প চুরির অভিযোগ

আপডেট সময় ০৯:২৪:৪৭ অপরাহ্ন, সোমবার, ৮ জুন ২০২০