ঢাকা ১০:০৯ অপরাহ্ন, বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ২৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

ছেলের নাম জানালেন আশরাফুল

আকাশ স্পোর্টস ডেস্ক:  

দ্বিতীয়বারের মতো বাবা হয়েছেন জাতীয় দলের সাবেক অধিনায়ক মোহাম্মদ আশরাফুল। এবার পুত্রসন্তান।

গত ২৯ মে রাজধানীর স্কোয়ার হাসপাতালে বিকাল ৫টা ১৫ মিনিটে সুখবর পান তিনি। এবার সংবাদমাধ্যমকে ঘরের নতুন অতিথির নাম জানালেন আশরাফুল।

আশরাফুল জানান, পুত্রসন্তানের নাম রাখা হয়েছে– মোহাম্মদ তাওয়াফ আদভি। নাম নির্বাচনে স্ত্রী আনিকা তাসনিম অর্চির পছন্দকেও গুরুত্ব দিয়েছেন তিনি।

আশরাফুল বলেন, তাওয়াফ নামটি রেখেছি আমি। আর আদভি রেখেছে ছেলের মা।

তাওয়াফ নামটি বেছে নেয়ার কারণ জানিয়েছেন আশরাফুল। তিনি বলেন, আমি চেয়েছি ছেলের নাম ‘ত’ বর্ণ দিয়ে নাম রাখতে। কারণ ওর বোনের নাম ‘ত’ দিয়ে শুরু। তখন তাওয়াফ নামটা ভাবনায় এলো। হজের সময় কাবাঘরকে তাওয়াফ করি আমরা। সেখান থেকেই নামটা পছন্দ হয়েছে।

এর আগে ২০১৬ সালে প্রথম কন্যাসন্তানের বাবা হন বাংলাদেশ ক্রিকেটের প্রথম সুপারস্টার। তার মেয়ের নাম আবিরা তাসনিম তুবা। আবিরা নামটা রেখেছিলেন আশরাফুলের স্ত্রী। আর তুবা রেখেছিলেন আশরাফুলের বাবা।

মোহাম্মদ আশরাফুল জাতীয় দলের হয়ে ৬১ টেস্ট, ১২৭ ওয়ানডে আর ২৩টি টি-টোয়েন্টি ম্যাচ খেলে ৯টি সেঞ্চুরি আর ৪০টি ফিফটির সাহায্যে ৬ হাজার ৬৫৫ রান সংগ্রহ করেন।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

ছেলের নাম জানালেন আশরাফুল

আপডেট সময় ০৯:১১:১৫ অপরাহ্ন, সোমবার, ৮ জুন ২০২০