ঢাকা ১০:৫৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

বলিউডের প্রযোজক অনিল সুরি মারা গেছেন

আকাশ বিনোদন ডেস্ক:

না ফেরার দেশে চলে গেলেন বলিউডের বর্ষীয়ান প্রযোজক অনিল সুরি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৭ বছর। ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়ান এক্সপ্রেস তার মৃত্যুর খবরটি প্রকাশ করেছে।

বৃহস্পতিবার (৪ জুন) মুম্বাইয়ের অ্যাডভান্সড মাল্টিস্পেশিয়ালিটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন অনিল সুরি। অনলি সুরির ভাই রাজিব সুরি জানান, ২ জুন থেকে জ্বরে ভুগছিলেন তিনি। পরদিনই তার শ্বাসকষ্ট শুরু হয়। এরপর তাকে নিয়ে লীলাবতী ও হিন্দুজা হাসপাতালে যান। কিন্তু মেডিক্যাল কর্তৃপক্ষ তাকে ভর্তি করতে অস্বীকৃতি জানান। বেড না থাকার অজুহাতে দু’টি হাসপাতাল থেকেই তাদের ফিরিয়ে দেওয়া হয়।

সবশেষ বুধবার (৩ জুন) অ্যাডভান্সড মাল্টিস্পেশিয়ালিটি হাসপাতালে ভর্তি করেন। সেখানে জানতে পারেন, অনিল সুরি করোনায় আক্রান্ত। সময়ের সঙ্গে তার শারীরিক অবস্থার আরও অবনতি হলে বৃহস্পতিবার ভেন্টিলেটরে রাখা হয়। এদিনই সন্ধ্যা ৭টায় মারা যান তিনি।

বেশ কিছু হিন্দু সিনেমা প্রযোজনা করেছেন অনিল সুরি। এর মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে- ‘রাজ তিলক’ ও ‘কর্মযোগী’। এছাড়া তিনি সদ্য প্রয়াত বাসু চ্যাটার্জি পরিচালিত ও অমিতাভ বচ্চন অভিনীত ‘মঞ্জিল’ সিনেমাটিও প্রযোজনা করেন। বৃহস্পতিবার (৪ জুন) প্রয়াত হন বাসু চ্যাটার্জিও।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

নতুন তথ্য: অক্টোবরেই চালু হচ্ছে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর

বলিউডের প্রযোজক অনিল সুরি মারা গেছেন

আপডেট সময় ১০:৪৪:১১ অপরাহ্ন, শনিবার, ৬ জুন ২০২০