ঢাকা ০১:৫২ অপরাহ্ন, শনিবার, ১৮ জুলাই ২০২৬, ৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বন্যায় ক্ষতিগ্রস্ত সড়ক-মহাসড়ক দ্রুত সংস্কারের নির্দেশ: সড়ক প্রতিমন্ত্রী কানাডার ওপর ক্ষেপেছেন ট্রাম্প, নতুন শুল্ক আরোপের হুমকি বাড়ির সামনে থেকে নিখোঁজ, দুই দিন পর মরদেহ মিলল পাটখেতে টানা সপ্তম রাতেও ইরানে মার্কিন হামলা, পাল্টা আঘাত তেহরানের নববধূকে নিয়ে ফেরার পথে মাইক্রোবাস খাদে পড়ে নিহত ২, আহত ১২ শিক্ষার্থীদের রাজনৈতিক ট্যাগ দিয়ে হেনস্তা সভ্য রাষ্ট্রের পরিচয় নয়: নাসীরুদ্দীন পাটওয়ারী কুষ্টিয়ায় আধিপত্য নিয়ে দুজনকে কু‌পিয়ে হত্যা জুলাই শহীদদের স্মরণে এবি পার্টির প্রতীকী কফিন মিছিল দাপুটে জয়ে সিরিজে সমতা ফেরাল বাংলাদেশ ‘বর্তমান সংসদে গণতান্ত্রিক চর্চার সুযোগ আরও বিস্তৃত হয়েছে’:ডেপুটি স্পিকার

ভার্চুয়াল আদালতে ৫ দিনে সাড়ে ৬ হাজার জামিন

আকাশ জাতীয় ডেস্ক: 

সারা দেশে ভার্চুয়াল আদালতে বৃহস্পতিবার পর্যন্ত পাঁচ কার্যদিবসে আবেদনের শুনানি শেষে ৬ হাজার ৫৪২ জন জামিন পেয়েছেন।

এ সময়ে ১৪ হাজার ৩৪০টি শুনানি অনুষ্ঠিত হয়েছে।

শনিবার সুপ্রিম কোর্ট প্রশাসনের পক্ষ থেকে এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

সুপ্রিমকোর্টের মুখপাত্র স্পেশাল অফিসার সাইফুর রহমান সংবাদমাধ্যমকে জানান, গত ৩১ মে থেকে ৪ জুন (বৃহস্পতিবার) পর্যন্ত সুপ্রিম কোর্টের নির্দেশনা অনুসারে সারাদেশে অধস্তন আদালতে ভার্চুয়াল শুনানিতে ১৪ হাজার ৩৪০টি আবেদন নিষ্পত্তি করে ৬ হাজার ৫৪২ জন আসামির জামিন মঞ্জুর করা হয়েছে।

মহামারী করোনাভাইরাসের প্রাদুর্ভাব ছড়িয়ে পড়া ঠেকাতে আদালতের কার্যক্রম ২৬ মার্চ থেকে বন্ধ ঘোষণা করা হয়। পরে ১১ মে থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে বিচার কার্যক্রম চালু হয়।

এর আগে ৯ মে আদালতকে তথ্য প্রযুক্তি ব্যবহার করে মামলার বিচারের ক্ষমতা দিয়ে ‘আদালত কর্তৃক তথ্য প্রযুক্তি ব্যবহার অধ্যাদেশ-২০২০’ জারি করে সরকার।

এরপর গত ১০ মে সুপ্রিম কোর্ট থেকে ভার্চুয়াল কোর্টে শুনানির জন্য নিম্ন আদালত ও উচ্চ আদালতের জন্য পৃথক প্রাকটিস ডাইরেকশন জারি করা হয়।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বন্যায় ক্ষতিগ্রস্ত সড়ক-মহাসড়ক দ্রুত সংস্কারের নির্দেশ: সড়ক প্রতিমন্ত্রী

ভার্চুয়াল আদালতে ৫ দিনে সাড়ে ৬ হাজার জামিন

আপডেট সময় ০৪:২৭:৩৯ অপরাহ্ন, শনিবার, ৬ জুন ২০২০