ঢাকা ০৮:১১ পূর্বাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মক্কা-মদিনায় হুমকি এলে বাংলাদেশ চুপ থাকবে না: শামা ওবায়েদ রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে সফল পারমাণবিক বিক্রিয়া সম্পন্ন চলতি অক্টোবরের শেষ দিকে জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করলেন চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন উদ্বোধনের আগেই কক্সবাজার বিমানবন্দরের নতুন টার্মিনালে যাত্রীসেবা শুরু সাইবার সুরক্ষা আইন যেন নিপীড়নমূলক না হয়: স্বরাষ্ট্রমন্ত্রী অক্টোবর-নভেম্বরে তিন দেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘের সন্ত্রাস দমন তহবিলে কাতারের ১৪১ মিলিয়ন ডলার অনুদান নিউইয়র্কে চার দিনে ৩০টি কর্মসূচিতে প্রধানমন্ত্রীর ব্যস্ত সফর জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর

স্ত্রীর পর এবার সাবেক মেয়র কামরানও করোনায় আক্রান্ত

আকাশ জাতীয় ডেস্ক:

আওয়ামী লীগের কেন্দ্রীয় নির্বাহী সদস্য ও সিলেট সিটি করপোরেশনের সাবেক মেয়র বদর উদ্দিন আহমদ কামরান করোনাভাইরাসে আক্রান্ত। ওসমানী মেডিকেল কলেজের আরটি-পিসিআর ল্যাবে তার নমুনা পরীক্ষায় তিনি পজিটিভ শনাক্ত হন।

এর আগে তার স্ত্রী আসমা কামরানও করোনাক্রান্ত বলে শনাক্ত হয়েছিলেন। বদর উদ্দিন আহমদ কামরান বর্তমানে বাসায় আইসোলেশনে আছেন বলে জানিয়েছেন।

জানা গেছে, কয়েকদিন আগে আসমা কামরান নমুনা পরীক্ষায় করোনা আক্রান্ত বলে ওসমানীর ল্যাবে নমুনা পরীক্ষায় শনাক্ত হন। এরপর গতকাল বৃহস্পতিবার বদর উদ্দিন আহমদ কামরানের নমুনা সংগ্রহ করা হয়। আজ শুক্রবার ওসমানীর ল্যাবে নমুনা পরীক্ষায় তিনি পজিটিভ শনাক্ত হন।

বদর উদ্দিন আহমদ কামরান সিলেট মহানগর আওয়ামী লীগের সাবেক সভাপতি। ‘জনতার মেয়র’ হিসেবে খ্যাত কামরান করোনাকালে ত্রাণ কার্যক্রমে বেশ তৎপর ছিলেন। সিলেট মহানগরীসহ বিভিন্ন স্থানে তিনি ব্যক্তিগত ও দলীয় উদ্যোগে ত্রাণ বিতরণ করেছেন। তার সাথে স্ত্রী আসমা কামরানও সহযোগী ছিলেন। এই ত্রাণ বিতরণ করতে গিয়েই কোনওভাবে তাঁরা করোনায় আক্রান্ত হয়েছেন বলে ধারণা করা হচ্ছে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

স্ত্রীর পর এবার সাবেক মেয়র কামরানও করোনায় আক্রান্ত

আপডেট সময় ১০:২২:৩১ অপরাহ্ন, শুক্রবার, ৫ জুন ২০২০