ঢাকা ০৫:০১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

ত্রাণ তহবিলে স্বাস্থ্যসামগ্রী দিল আলীবাবা-জ্যাক মা ফাউন্ডেশন

আকাশ আইসিটি ডেস্ক : 

প্রধানমন্ত্রী শেখ হাসিনার ত্রাণ তহবিলে করোনা প্রতিরোধ ও চিকিৎসায় চীনের আলীবাবা ফাউন্ডেশন এবং জ্যাক মা ফাউন্ডেশনের দেয়া ৫০টি ভেন্টিলেটর সহ ডিটেকশন কিট, ইলেকট্রনিক লেজার থার্মোমিটার, মাস্ক, প্রটেকটিভ ক্লোদিং, ফেস শিল্ড, গ্লাভস এর মত সাড়ে ছয় লক্ষ জরুরি স্বাস্থ্য সামগ্রী হস্তান্তর করেছে বিকাশ।

উল্লেখ্য, চীনা জায়ান্ট আলীবাবা গ্রুপের অ্যাফিলিয়েট অ্যান্ট ফিনান্সিয়াল দেশীয় প্রতিষ্ঠান বিকাশের মালিকানার অন্যতম অংশীদার।

গতকাল গণভবন থেকে ভিডিও কনফারেসিং মাধ্যমে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপস্থিতিতে তার কার্যালয়ে মূখ্য সচিব ড. আহমদ কায়কাউস এর কাছে বিকাশ এর প্রধান নির্বাহী কর্মকর্তা কামাল কাদীর এসব জরুরি স্বাস্থ্য সামগ্রী হস্তান্তর করেন।

ক্রান্তিকালীন এই সময়ে এসব স্বাস্থ্যসামগ্রী জরুরি কাজে আসবে উল্লেখ করে সন্তুষ্টি প্রকাশ করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

এসময় আরো উপস্থিত ছিলেন বিকাশের চিফ এক্সর্টানাল অ্যান্ড কর্পোরেট অ্যাফেয়ার্স অফিসার মেজর জেনারেল শেখ মোঃ মনিরুল ইসলাম (অব.)। বিশেষ এই পরিস্থিতিতে বাংলাদেশের চিকিৎসা ব্যবস্থা এবং করোনা প্রতিরোধী কার্যক্রমকে আরো কার্যকরী করতে বিশ্বখ্যাত প্রতিষ্ঠান আলীবাবার প্রতিষ্ঠাতা জ্যাক মা এর উদ্যোগে এবং বিকাশের ব্যবস্থাপনায় মানবিক সহায়তা হিসেবে গুরুত্বপূর্ণ এই স্বাস্থ্যসামগ্রী পাঠানো হয়েছে।

৫০টি ভেন্টিলেটর সহ এই তালিকায় রয়েছে ২০ হাজার কোভিড-১৯ ডিটেকশন কিট, ৬০ হাজার কেএন-৯৫ মাস্ক, ৩ লাখ ফেসমাস্ক, ২ লাখ ইন্সেপেকশন্স গ্লাভস, ১৫ হাজার ফেস শিল্ড, ১৫ হাজার প্রটেক্টিভ ক্লোদিং, ৮০ টি ইলেকট্রনিক লেজার থার্মোমিটার, ২০ হাজার নিউক্লিক এসিড আইসোলেশন এবং ২০ হাজার স্যাম্পল প্রিজারভেশন সল্যুসন্স।

দেশে কোভিড আক্রান্ত গুরুতর শ্বাসকষ্টে ভোগা রোগীদের চিকিৎসায় অতি জরুরী ভেন্টিলেটরের চাহিদার প্রেক্ষাপটে আলীবাবার দেয়া এই ভেন্টিলেটর গুলো করোনা চিকিৎসা সেবাকে আরো ত্বরান্বিত এবং কার্যকরী করবে বলে আশাবাদ প্রকাশ করেছেন সংশ্লিষ্টরা।

বিকাশ এর প্রধান নির্বাহী কর্মকর্তা কামাল কাদীর বলেন, আমরা আনন্দিত বাংলাদেশের মানুষের জন্য আলীবাবা ফাউন্ডেশন এবং জ্যাক মা ফাউন্ডেশন এইসব স্বাস্থ্যসামগ্রী পাঠিয়েছে। বাংলাদেশের অর্থনৈতিক কর্মকান্ডে বিনিয়োগের মাধ্যমে অংশগ্রহণই কেবল নয়, এদেশের মানুষের ভালো থাকাও নিয়েও জ্যাক মা এবং তাঁর প্রতিষ্ঠান দুটি সচেতন। তাই জরুরী মুহুর্তে তারা এই সহায়তা পাঠিয়েছেন।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

ত্রাণ তহবিলে স্বাস্থ্যসামগ্রী দিল আলীবাবা-জ্যাক মা ফাউন্ডেশন

আপডেট সময় ০৯:৪২:৫৭ অপরাহ্ন, শুক্রবার, ৫ জুন ২০২০