ঢাকা ১০:২৫ পূর্বাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রুমায় দুর্গম পাড়ায় হামের উপসর্গে ১৫ দিনে ৮ শিশুর মৃত্যু, হাসপাতালে ভর্তি ৪১ মানসম্মত শিক্ষা নিশ্চিত করা সরকারের অন্যতম অগ্রাধিকার: প্রধানমন্ত্রী সারের ঘাটতি নেই, কৃত্রিম সংকট সৃষ্টি করলে কঠোর ব্যবস্থা: কৃষিমন্ত্রী ছাত্রলীগের প্রতি মায়াকান্না দেখানো সাংবাদিকদের জড়ো করে ব্যবস্থা নেওয়া হবে স্বামীকে বেঁধে রেখে স্ত্রীকে সংঘবদ্ধ ধর্ষণ পক্ষপাতদুষ্ট নিয়োগ অবিলম্বে বাতিল করতে হবে: গোলাম পরওয়ার বাংলাদেশকে ‘কম দামে’ ইউরিয়া সার দিতে চায় রাশিয়া প্রধানমন্ত্রীর নেতৃত্বে বাংলাদেশে ইতিবাচক পরিবর্তন আসবে : ডিএনসিসি প্রশাসক নতুন আরেকটি সিটি করপোরেশন হচ্ছে ধর্ষকদের রক্ষাকারীকে শিক্ষামন্ত্রী বানিয়েছে মোদি সরকার: রাহুল গান্ধী

হাতি হত্যায় ফুঁসে উঠেছে বলিউড

আকাশ বিনোদন ডেস্ক: 

সম্প্রতি ভারতের কেরালায় এক গর্ভবতী হাতিকে বাজি-সমেত একটি আনারস খাওয়ানোর জন্য পুকুর পাড়ে তা রেখে দেয়া হয়। হাতিটি সেই আনারস খেয়েও নেয়। এরপর হাতির মুখের ভেতরেই ঘটে বিস্ফোরণ। কিছুক্ষণের মধ্যে তার মৃত্যু ঘটে। গোটা ঘটনার ছবি তুলে ও ভিডিও ধারণ করে ছড়িয়ে দেয়া হয় সোশ্যাল মিডিয়ায়।

এই ঘটনার কয়েক মিনিটের মধ্যে সেই ছবি ও ভিডিও ভাইরাল হয়ে যায়। নারকীয় সেই হত্যার ঘটনার প্রতিবাদে ফুঁসে উঠেছেন বলিউডের তারকারা। আনুশকা শর্মা ও রণদীপ হুদা টুইট করে এই অমানবিক কাজের জন্য যোগ্য শাস্তির আবেদন জানিয়েছেন।

আনুশকার মতে, ‘পশুদের প্রতি এমন হিংস্র কাজের বিরুদ্ধে আইন কঠোরতম হওয়া উচিত। শ্রদ্ধা কাপুরও বিস্ময় প্রকাশ করেছেন। বলেছেন, ‘এ রকম বর্বর আচরণ কেউ কীভাবে করতে পারে?’ যেটা দেখেই তার কষ্ট হচ্ছে। এছাড়া বরুণ ধাওয়ান, দিয়া মির্জ়া, জন আব্রাহামও হাতিটির ছবি পোস্ট করে রাগ ও দুঃখ প্রকাশ করেছেন।

এসব তারকাদের মতে, শুধু কঠিন আইন হলেই হবে না, তার প্রয়োগও যথাযথ হওয়া উচিত। পাশাপাশি হাতি হত্যার ওই ঘটনার প্রতিবাদ করে পোস্ট দিয়েছেন টলিউড তারকারাও। তাদের মধ্যে আছেন রাজ চক্রবর্তী, সৃজিত মুখার্জী, রুক্মিণী মৈত্র। তারা সবাই ঘটনাটির নিন্দা করেছেন।

এদিকে ভারতের বন অধিদপ্তর জানিয়েছে, বুধবার কেরালায় আরেকটি হাতিকেও একইভাবে হত্যা করা হয়েছে। সেখানকার বন কর্মীরা জানিয়েছেন, বিস্ফোরক দিয়ে হাতি তাড়ানোর রেওয়াজ কেরালায় অনেকদিনের। কিন্তু সম্প্রতি এভাবে ফলের মধ্যে বাজি ঢুকিয়ে হাতিদের মারা হচ্ছে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

রুমায় দুর্গম পাড়ায় হামের উপসর্গে ১৫ দিনে ৮ শিশুর মৃত্যু, হাসপাতালে ভর্তি ৪১

হাতি হত্যায় ফুঁসে উঠেছে বলিউড

আপডেট সময় ০৯:৫০:৩২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৪ জুন ২০২০