ঢাকা ০১:১৬ অপরাহ্ন, শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ২৬ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
পাকিস্তানে পিপিপি নেতার বাড়িতে আত্মঘাতী বোমা হামলা, নিহত ১৭ রাজধানীর পোস্তগোলা ব্রিজে মোটরসাইকেল দুর্ঘটনায় একজন নিহত কক্সবাজারে বন্যায় ৪০টি ইউনিয়ন প্লাবিত, সর্বোচ্চ সতর্কতা জারি বিএনপি সরকার হাতে হারিকেন ধরিয়ে দিয়েছে: হাসনাত আবদুল্লাহ সায়েদাবাদ হবে শুধু সিটি টার্মিনাল, আন্তঃজেলা বাস যাবে কাঁচপুরে: দক্ষিণ সিটি প্রশাসক সীমান্তে ৭ জনকে পুশইনের প্রচেষ্টা প্রতিহত করল বিজিবি মিথ্যা ও প্রোপাগান্ডায় জামায়াতের কাছে আওয়ামী লীগ শিশু: রাশেদ খাঁন শেষ ১৫ রানে ৪ উইকেট হারিয়ে সিরিজ হারল বাংলাদেশ বাংলাদেশকে বিনিয়োগবান্ধব করতে সরকার সবকিছু করবে: মাহদী আমিন চীনে জুতার কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ড, নিহত ২৮

সমালোচনাকে রুটিন ওয়ার্কে পরিণত করবেন না: বিএনপিকে কাদের

আকাশ জাতীয় ডেস্ক: 

সরকা‌রের সমা‌লোচনা করাকে রু‌টিন ওয়া‌র্কে প‌রিণত না কর‌তে বিএন‌পি নেতা‌দের প্র‌তি আহ্বান জা‌নি‌য়ে‌ছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

বৃহস্পতিবার জাতীয় সংসদ ভবন এলাকায় সড়ক পরিবহন ও সেতুমন্ত্রীর সরকারি বাসভবন থেকে সড়ক ও জনপথ অধিদফতরের কর্মকর্তাদের সঙ্গে ভিডিও কনফারেন্সের মাধ্য‌মে বক্তব্যকা‌লে তিনি বিএনপি নেতাদের উদ্দেশে এ আহ্বান জানান।

সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ব‌লেন,অভিন্ন শত্রু কোভিড-১৯ এর বিরু‌দ্ধে ঐক্যবদ্ধভাবে লড়াই কর‌তে হ‌বে। স্বাস্থ্যবি‌ধির প্র‌তি উদাসীনতা ক‌রোনা সংকট‌কে আরও ঘ‌নীভূত কর‌বে।

বিএনপিতে সমন্বয় নেই এমন অভিযোগ করে কাদের বলেন, বিএনপি নেতার অন্ধ সমালোচনা, নেতিবাচকতা আর মিথ্যাচারের বৃত্ত থেকে তারা বের হতে পারছে না। তারা নিজেদের মধ্যকার সমন্বয়হীনতা না দেখে অন্যত্র সমন্বয় আছে কিনা সেটা খুঁজে বেড়ায়। নেতিবাচক ও দায়িত্বহীন রাজনীতির কারণে ইতোমধ্যে তারা রাজনীতির আইসোলেশনে পৌঁছে গেছে। বিষোদগারের ভাইরাসে আক্রান্ত বিএনপি সরকারের ভালো কাজ দেখতে পায় না। তাদের মনে ছড়িয়ে পড়েছে নেতিবাচকতার সংক্রমণ।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

পাকিস্তানে পিপিপি নেতার বাড়িতে আত্মঘাতী বোমা হামলা, নিহত ১৭

সমালোচনাকে রুটিন ওয়ার্কে পরিণত করবেন না: বিএনপিকে কাদের

আপডেট সময় ০৪:২০:৫৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৪ জুন ২০২০