ঢাকা ১০:২৩ পূর্বাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রুমায় দুর্গম পাড়ায় হামের উপসর্গে ১৫ দিনে ৮ শিশুর মৃত্যু, হাসপাতালে ভর্তি ৪১ মানসম্মত শিক্ষা নিশ্চিত করা সরকারের অন্যতম অগ্রাধিকার: প্রধানমন্ত্রী সারের ঘাটতি নেই, কৃত্রিম সংকট সৃষ্টি করলে কঠোর ব্যবস্থা: কৃষিমন্ত্রী ছাত্রলীগের প্রতি মায়াকান্না দেখানো সাংবাদিকদের জড়ো করে ব্যবস্থা নেওয়া হবে স্বামীকে বেঁধে রেখে স্ত্রীকে সংঘবদ্ধ ধর্ষণ পক্ষপাতদুষ্ট নিয়োগ অবিলম্বে বাতিল করতে হবে: গোলাম পরওয়ার বাংলাদেশকে ‘কম দামে’ ইউরিয়া সার দিতে চায় রাশিয়া প্রধানমন্ত্রীর নেতৃত্বে বাংলাদেশে ইতিবাচক পরিবর্তন আসবে : ডিএনসিসি প্রশাসক নতুন আরেকটি সিটি করপোরেশন হচ্ছে ধর্ষকদের রক্ষাকারীকে শিক্ষামন্ত্রী বানিয়েছে মোদি সরকার: রাহুল গান্ধী

আল্লাহ ব্যতিত কারও কাছে জবাব দিতে বাধ্য নই: জাইরা ওয়াসিম

আকাশ বিনোদন ডেস্ক: 

সম্প্রতি পঙ্গপাল নিয়ে একটি টুইট করেন অভিনয় থেকে বিদায় নেওয়া অভিনেত্রী জাইরা ওয়াসিম। সেখানে পঙ্গপালের আক্রমণকে আল্লাহর ইচ্ছে বলেছিলেন তিনি।

এই টুইটের পর থেকেই ট্রোলড হন জাইরা। এরপর ইনস্টাগ্রাম ও টুইটার থেকে নিজের অ্যাকাউন্ট ডিলিটও করে দেন তিনি।

জাইরার টুইট নিয়ে সাংবাদিক তারিক ফতেহ বলেছিলেন, ভারতীয় মুসলিম অভিনেত্রী জাইরা ওয়াসিম আল্লাহর প্রকোপের শিকার হওয়া নিজের দেশবাসীদের নিয়ে ইয়ার্কি করছেন। পঙ্গপালদের হানাকে এভাবে তিনি ব্যাখ্যা না করলেও পারতেন।

জাইরা ওয়াসিম ট্রোল হওয়ার পরে আরো একবার সামাজিক যোগাযোগমাধ্যমে ফিরে এসেছেন। আর ফিরে এসেই জাইরা তারিক ফতেহর টুইটের জবাবও দিয়েছেন। তিনি তারিক ফতেহর জন্য একটি বার্তা শেয়ার করে লিখেছেন, আমি এখন অভিনেত্রী নই। আমি এটাও বিশ্বাস করি যে, এমন একটা সময়ের মধ্যে দিয়ে আমরা যাচ্ছি, যেখানে ক্রোধ এবং অভিশাপ খুব অসংবেদনশীলতার পরিচয়। সবকিছু যা কোরআনে লেখা আছে, তা কেবল পড়ে ভুলে যাওয়ার জন্য নয়। তা জীবনে সঠিক পথ বাছার জন্য লেখা রয়েছে।

জাইরা তার টুইটে আরো লিখেছেন, আমার টুইট নিয়ে ভুল বোঝানো হয়েছে। যে কোনো মতই হোক, তা ভালো বা খারাপ; তা আমার মনের অবস্থাকেই বর্ণনা করে। এটি আমার আর আমার সৃষ্টিকর্তার মধ্যকার বিষয়। আর আমি এই বিষয়টির ব্যাখ্যা করতে চাই না। আমি আল্লাহ ব্যতিত কারও কাছে জবাব দিতে বাধ্য নই। আল্লাহ আমাদের রক্ষা করুন এবং আমাদের সকল সমস্যা থেকে বাঁচান।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

রুমায় দুর্গম পাড়ায় হামের উপসর্গে ১৫ দিনে ৮ শিশুর মৃত্যু, হাসপাতালে ভর্তি ৪১

আল্লাহ ব্যতিত কারও কাছে জবাব দিতে বাধ্য নই: জাইরা ওয়াসিম

আপডেট সময় ০৯:৩৯:১৩ অপরাহ্ন, বুধবার, ৩ জুন ২০২০