ঢাকা ১১:৩৩ অপরাহ্ন, শনিবার, ২৫ জুলাই ২০২৬, ১০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জুলাই সনদে ফাঁকফোকর ছিল: মান্না ১১ দলীয় জোটের সমাবেশ থেকে কর্নেল অলির ‘হুংকার’ তৃণমূল সংগঠনের খোঁজ-খবর ও প্রয়োজনীয় নির্দেশনা দিলেন প্রধানমন্ত্রী ভারতের নতুন শিক্ষামন্ত্রী প্রহ্লাদ জোশী বিশ্ববিদ্যালয়, শিল্প কারখানা ও প্রবাসীদের ত্রিপাক্ষিক ইকোসিস্টেম গড়ে তুলবে সরকার: মাহদী আমিন নির্লজ্জ দলীয়করণ করে দুর্নীতিকে জাতীয়করণ করছে সরকার: জামায়াত আমির ধানমন্ডিতে শেখ হাসিনার পরিত্যক্ত ‘সুধাসদন’ থেকে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার রাষ্ট্রপতির হাতে শপথ নিয়ে তাকে সাংবিধানিকভাবে দায়মুক্তি দিয়ে গেছে নাহিদ মাদক, সন্ত্রাস ও অপরাধের কোনো সুযোগ দেওয়া হবে না: পানিসম্পদমন্ত্রী জুলাইয়ের দিনগুলোই জ্বলন্ত সাক্ষী, ইসলামী আন্দোলন মানবতার পক্ষের শক্তি: চরমোনাই পীর

নিউজিল্যান্ডে শুটিংয়ে গিয়ে কোয়ারেন্টিনে জেমস ক্যামেরন

আকাশ বিনোদন ডেস্ক: 

বিশ্বব্যাপী করোনা ভাইরাসের প্রাদুর্ভাব শুরু হওয়ার পর থেমে যায় জেমস ক্যামেরনের ‘অ্যাভাটার ২’র শুটিং। তবে জুন থেকে আবারো ক্যামেরার পেছনে দাঁড়াতে চলেছেন এই নির্মাতা। নিউজিল্যান্ডে পুনরায় শুরু হচ্ছে সিনেমাটির শুটিং।

এরই মধ্যে পুরো ইউনিট নিয়ে নিউজিল্যান্ডে পৌঁছেছেন জেমস ক্যামেরন। তবে এখনই শুরু হচ্ছে না শুটিং! দেশটির সরকারের নির্দেশনা অনুযায়ী তাদের সবাইকে থাকতে হবে ১৪ দিনের কোয়ারেন্টিনে। এরপর সবার শারীরিক অবস্থা ঠিক থাকলে তবেই মিলবে শুটিংয়ের অনুমতি।

প্রযোজক জন ল্যান্ডাউ জেমস ক্যামেরনের সঙ্গে তোলা একটি ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করেছেন। ক্যাপশনে লেখেন, সরকারি তত্ত্বাবধানে আমাদের ১৪ দিনের সেলফ-আইসোলেশন শুরু হয়েছে।

জেমস ক্যামেরনের চিত্রনাট্য, সম্পাদনা ও পরিচালনায় নির্মিত ‘অ্যাভাটার ২’-এ অভিনয় করছেন স্যাম আর্থিংটন, জো সালডানা, সিগুর্নি উইভার, স্টিভেন ল্যাংসহ অনেকে। ২০২১ সালের ডিসেম্বরে সিনেমাটি বিশ্বব্যাপী মুক্তি পাওয়ার কথা রয়েছে।

‘অ্যাভাটার ২’সহ চার পর্বের পরিকল্পিত সিক্যুয়েল হতে যাচ্ছে। ২০২১ সালে প্রথমটি মুক্তি পাওয়ার পর বাকি তিন পর্ব ২০২৩, ২০২৫ এবং ২০২৭ সালে মুক্তি পাওয়ার কথা রয়েছে।

২০০৯ সাল থেকে ২০১৯ সাল পর্যন্ত দীর্ঘ ১০ বছর পৃথিবীর সর্বোচ্চ আয়ের সিনেমার তকমা গায়ে লাগিয়ে বক্স অফিসে রাজত্ব করেছে ‘অ্যাভাটার’। তবে গত বছর ‘অ্যাভেঞ্জারস: এন্ডগেম’ হলিউড বক্স অফিসে ‘অ্যাভাটার’র সিংহাসন ছিনিয়ে নিয়েছে। তবে সিক্যুয়েল আগের সব রেকর্ড ভেঙে দিতে পারে বলে সিনেমার বিশ্লেষকরা মনে করছেন।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

জুলাই সনদে ফাঁকফোকর ছিল: মান্না

নিউজিল্যান্ডে শুটিংয়ে গিয়ে কোয়ারেন্টিনে জেমস ক্যামেরন

আপডেট সময় ০৯:২৯:৩৮ অপরাহ্ন, বুধবার, ৩ জুন ২০২০