ঢাকা ০৫:৪৭ পূর্বাহ্ন, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

একা শাকিবের ওপরই ইন্ডাস্ট্রি দাঁড়িয়ে আছে : তথ্যমন্ত্রী

অাকাশ বিনোদন ডেস্ক:

শাকিব খানের ওপরই বাংলাদেশের ইন্ডাস্ট্রি দাঁড়িয়ে আছে মন্তব্য করে তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেছেন, এই ইন্ডাস্ট্রি শক্তিশালী করতে সবাইকে এগিয়ে আসতে হবে। তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু শনিবার সন্ধ্যায় রাজধানীর ধানমণ্ডির কড়াই গোস্ত রেস্তোরাঁয় একটি ছবির মহরতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়ে এসব কথা বলেন।

তথ্যমন্ত্রী ইনু বলেন, বর্তমান সময়ে সবচেয়ে বেশি শক্তিশালী মাধ্যম হলো চলচ্চিত্র। এ জন্য আমরা বলি, চলচ্চিত্র যা পারে রাজনীতিবিদরা তা পারে না। তিনি বলেন, এ জন্যই কিন্তু বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান পাকিস্তান, কলকাতা কিংবা মুম্বাইয়ের সিনেমা ইন্ডাস্ট্রির সঙ্গে টেক্কা দিতে পারে আমাদের চলচ্চিত্র সে জন্য বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশন (বিএফডিসি) করেছিলেন।

চলচ্চিত্র ইন্ডাস্ট্রি রাজ্জাক-কবরীর মতো অভিনেতাদের হাত ধরে শুরু হলেও বর্তমানে একা শাকিবের ওপরই ইন্ডাস্ট্রি দাঁড়িয়ে আছে।

ওই মহরত অনুষ্ঠানে তথ্যমন্ত্রী বলেন, বঙ্গবন্ধুর গড়ে দিয়ে যাওয়া চলচ্চিত্র ইন্ডাস্ট্রি নির্মাণের পর থেকেই কিন্তু আমরা সাফল্যের সাথে রাজ্জাক, কবরীর মতো অভিনেতাদের হাত ধরে লাহোর, মুম্বাই, কলকাতার সিনেমার থেকেও সমৃদ্ধ সিনেমা করেছি। কবরীর পর ববিতা, তারপর শাবানা চলচ্চিত্রে এসেছেন। তাদের সিনেমা সাধারণ মানুষ দারুণভাবে গ্রহণ করেছে।

এখনতো শাকিব খান একাই মাত করছে। তার ওপরই এখন আমাদের চলচ্চিত্রের সাফল্য-ব্যর্থতা নির্ভর করছে।বাকিদেরও এগিয়ে আসতে হবে। এ দিন সন্ধ্যায় রেস্তোরাঁটিতে ‘রাজ দ্য নিউ সুলতান’ ছবির মহরতে তথ্যমন্ত্রী ছাড়াও উপস্থিত ছিলেন জাজ মাল্টিমিডিয়ার কর্ণধার আব্দুল আজিজ। ছবিতে অভিনয় করছেন বাপ্পী ও জলি।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

একা শাকিবের ওপরই ইন্ডাস্ট্রি দাঁড়িয়ে আছে : তথ্যমন্ত্রী

আপডেট সময় ০১:৫৯:৫৪ পূর্বাহ্ন, সোমবার, ২৮ অগাস্ট ২০১৭