ঢাকা ০৬:২০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৩ ফেব্রুয়ারী ২০২৬, ২১ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বাংলাদেশের মানুষ পরিবর্তন চায়,দুর্নীতি ও সন্ত্রাসনির্ভর রাজনীতি আর চলবেনা: মামুনুল হক মব নিয়ন্ত্রণে সরকার ব্যর্থ হলে নির্বাচনে প্রভাব পড়বে: টিআইবি ইনসাফের বাংলাদেশ গড়তে দাঁড়িপাল্লার পাশাপাশি হ্যাঁ-তে ভোট দিতে হবে: সাদিক কায়েম চট্টগ্রাম বন্দরে এবার ২৪ ঘণ্টা কর্মবিরতির ডাক এবার কোথাও কোনো কেন্দ্র দখল হলে কেউ ছাড় পাবে না: স্বরাষ্ট্র উপদেষ্টা দুর্নীতি-চাঁদাবাজ ও টেন্ডারবাজদের বিরুদ্ধে বলায় তাদের চান্দি গরম হয়ে গেছে: জামায়াত আমির প্রতিহিংসা বা প্রতিশোধের রাজনীতি দেখতে চান না তারেক রহমান: দুলু প্রতিরক্ষা সরঞ্জাম ক্রয় ও চুক্তি চলমান প্রক্রিয়ার অংশ: নিরাপত্তা উপদেষ্টা মঙ্গলবার পবিত্র শবে বরাত তরুণদের সঙ্গে জাইমা রহমানের ‘চায়ের আড্ডা’

সাবেক স্বাস্থ্যমন্ত্রী নাসিম আইসিইউতে, অবস্থা স্থিতিশীল

আকাশ জাতীয় ডেস্ক: 

সাবেক স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিমকে ইনটেনসিভ কেয়ার ইউনিটে (আইসিইউ) নেওয়া হয়েছে। সোমবার রাতে তার অক্সিজেন নিতে সমস্যা হলে তাকে আইসিউইতে নেওয়া হয়। বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতাল সূত্রে এ তথ্য মিলেছে।

করোনাভাইরাসে আক্রান্তের উপসর্গ নিয়ে আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর এই সদস্যকে সোমবার দুপুরে হাসপাতালে ভর্তি করা হয়। তার শরীরে জ্বর ছিল। শ্বাসকষ্ট হচ্ছিল। পরে নমুনা পরীক্ষা করা হয়। রাত আটটায় পরীক্ষার প্রতিবেদনে তার দেহে কোভিড-১৯ ভাইরাসের সংক্রমণ পজিটিভ বলে শনাক্ত হয়।

হাসপাতাল সূত্রে জানা যায়, বর্তমানে তার শারীরিক অবস্থা স্থিতিশীল আছে।

মোহাম্মদ নাসিমের ছেলে তানভীর শাকিল জয় সোমবার রাতে বলেন, ‘চার দিন আগে আমাদের পরিবারের সবাই টেস্ট করেছেন বঙ্গবন্ধু মেডিকেলে। তখন সবার নেগেটিভ এসেছে। আব্বা শারীরিকভাবে দুর্বলতা অনুভব করায় আমরা তাকে আজ হাসপাতালে ভর্তি করি। হাসপাতালে তাকে স্যালাইন দেয়া হয়। পরে করোনাভাইরাসের পরীক্ষার জন্য নমুনা পাঠালে রাতে রিপোর্ট পজিটিভ আসে।’

৭২ বছর বয়সী মোহাম্মদ নাসিম জাতীয় চার নেতার অন্যতম ক্যাপ্টেন এম মনসুর আলীর ছেলে। তিনি সিরাজগঞ্জ-১ আসন থেকে পাঁচবার সংসদ সদস্য নির্বাচিত হন। আওয়ামী লীগের দুই মেয়াদে স্বরাষ্ট্র ও স্বাস্থ্য মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করেছেন। তিনি আওয়ামী লীগের সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম সভাপতিমণ্ডলীর সদস্য। এছাড়া আওয়ামী লীগ নেতৃত্বাধীন ১৪ দলের সমন্বয়কের দায়িত্বও পালন করেন।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বাংলাদেশের মানুষ পরিবর্তন চায়,দুর্নীতি ও সন্ত্রাসনির্ভর রাজনীতি আর চলবেনা: মামুনুল হক

সাবেক স্বাস্থ্যমন্ত্রী নাসিম আইসিইউতে, অবস্থা স্থিতিশীল

আপডেট সময় ০১:১৯:১১ অপরাহ্ন, মঙ্গলবার, ২ জুন ২০২০