ঢাকা ১০:৫৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

চীনা পণ্য বর্জনের ডাক দিলেন ওয়াংচুক-মিলিন্দ-আরশাদ ওয়ারসি

আকাশ বিনোদন ডেস্ক: 

যে শিক্ষা সংস্কারকের প্রেরণায় নির্মিত হয়েছিল সুপারহিট ‘থ্রি ইডিয়টস’, ভারতের লাদাখের সেই বিখ্যাত ইঞ্জিনিয়ার সোনম ওয়াংচুক এবার ডাক দিয়েছেন চীনা পণ্য বর্জনের। তার ডাকে সুর মিলিয়েছেন বলিউড তারকারাও।

ইতোমধ্যে ওয়াংচুকের আহ্বানে সাড়া দিয়ে টিকটক ছেড়েছেন ভারতের প্রথম পুরুষ সুপারমডেল মিলিন্দ সোমন। এ আহ্বানে সুর মিলিয়েছেন বলিউড অভিনেতা রণবীর শোরে, আরশাদ ওয়ারসি-সহ অনেকেই।

জম্মু-কাশ্মীর সংলগ্ন লাদাখে চীনা আগ্রাসনের পাল্টা জবাব হিসেবে সে দেশের পণ্য বয়কটের ডাক দিয়েছেন ‘থ্রি ইডিয়টস’ খ্যাত সোনম ওয়াংচুক।

চীনা পণ্য বয়কট প্রসঙ্গে বলিউড অভিনেতা আরশাদ ওয়ারসি বলেন, ‘আমি সচেতনভাবেই চীনা পণ্য ব্যবহার বন্ধ করে দিয়েছি। যেহেতু আমরা যা কিছু ব্যবহার করি, তার বেশিরভাগ পণ্যই চীনা, তাই এগুলি থেকে পুরোপুরি বেরিয়ে আসতে একটু সময় লাগবে। তবে আমি নিশ্চিত একদিন আমাদের দেশ সম্পূর্ণভাবে চাইনিজ পণ্যমুক্ত হয়ে উঠবে। আপনাদের সকলেরই এবিষয়ে উদ্যোগ নেওয়া উচিত।’

ওয়াংচুকের এই ডাকে সাড়া দিয়েছেন অভিনেতা রণবীর শোরে। তিনি ‘বয়কট চায়না’ হ্যাশট্যাগে লিখেছেন, ‘অবশ্যই ভাইসাব’।

এই আহ্বানে ইতোমধ্যেই এগিয়ে এসেছেন টেলি অভিনেত্রী কাম্যা পাঞ্জাবি। টুইটারে তিনি লিখেছেন, ‘আমি আমার ফোনে এধরনের অ্যাপ ব্যবহারই করি না। আমি সকলের কাছে অনুরোধ করবো বাণিজ্যিকভাবে জড়িত সমস্ত চীনা পণ্যের ব্যবহার বন্ধ করুন। ভারতীয় হিসাবে ভারতীয় পণ্য কেনা উচিত।’

এই ডাকে সাড়া দিয়ে এগিয়ে এসেছেন আয়ুষ্মান খুরানা অভিনীত ‘ড্রিম গার্ল’খ্যাত পরিচালক রাজ শাণ্ডিল্য। তিনি লিখেছেন, ‘বন্ধুরা আমি আপনাদের সকলের কাছে অনুরোধ করবো, যদি আপনারা দায়িত্ববান নাগরিক হোন, তাহলে চীনা পণ্য বয়কট করুন। এই পদক্ষেপে অংশ নিয়ে আপনাদের দেশের অগ্রগতিতে সামিল হোন।’

‘চীনা সংস্থাগুলি ব্যবসা করছে ভারতে। তাদের পরিষেবা ব্যবহার করছে দেশটির কোটি কোটি নাগরিক। সেই টাকাই ঘুরে চলে যাচ্ছে চীনের সেনাবাহিনীর কাছে।’ এ কথা উল্লেখ করে শিক্ষা সংস্কারক সোনম ওয়াংচুক তার ভিডিওবার্তায় আহ্বান জানান, চীনের সেনা বুলেটে জবাব দিচ্ছে। নাগরিকরা দেবেন ওয়ালেটে।’

ওই ভিডিওটি টুইট করে সুপারমডেল মিলিন্দ সোমন লিখেছেন, টিকটক ছাড়লাম। সঙ্গে হ্যাশট্যাগে লেখেন, চীনা পণ্য বয়কট করুন।

গত বছরের জুনে একটি গবেষণায় দেখা গিয়েছিল, চীনা অ্যাপ টিকটকের সবচেয়ে বেশি ব্যবহারকারী ভারতীয়রাই। ১২ কোটি মানুষ এই অ্যাপ ব্যবহার করেন ভারতে। এই ধরনের অ্যাপগুলি বাতিলের খাতায় ফেলার আহ্বান করেছেন সোনম ওয়াংচুক। তার দাবি, চীনা পণ্য বয়কট করলে সে দেশের অর্থনীতির উপরে চাপ বাড়বে। আর এটাই হবে চীনের ছোড়া বুলেটের জবাব।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

নতুন তথ্য: অক্টোবরেই চালু হচ্ছে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর

চীনা পণ্য বর্জনের ডাক দিলেন ওয়াংচুক-মিলিন্দ-আরশাদ ওয়ারসি

আপডেট সময় ০৯:০১:০৯ অপরাহ্ন, সোমবার, ১ জুন ২০২০