ঢাকা ০৮:০১ পূর্বাহ্ন, শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ২৬ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বিএনপি সরকার হাতে হারিকেন ধরিয়ে দিয়েছে: হাসনাত আবদুল্লাহ সায়েদাবাদ হবে শুধু সিটি টার্মিনাল, আন্তঃজেলা বাস যাবে কাঁচপুরে: দক্ষিণ সিটি প্রশাসক সীমান্তে ৭ জনকে পুশইনের প্রচেষ্টা প্রতিহত করল বিজিবি মিথ্যা ও প্রোপাগান্ডায় জামায়াতের কাছে আওয়ামী লীগ শিশু: রাশেদ খাঁন শেষ ১৫ রানে ৪ উইকেট হারিয়ে সিরিজ হারল বাংলাদেশ বাংলাদেশকে বিনিয়োগবান্ধব করতে সরকার সবকিছু করবে: মাহদী আমিন চীনে জুতার কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ড, নিহত ২৮ আসামি মৃত্যুর গুজবে থানায় হামলা, পুলিশসহ আহত ১২ হেরে যাওয়ায় ব্রাজিলের সাপোর্টাররা হতাশ: ক্রীড়া প্রতিমন্ত্রী দেশ হোক সব প্রাণী ও প্রাণের নিরাপদ আবাসস্থল: প্রধানমন্ত্রী

করোনা মোকাবিলায় সমন্বিত জাতীয় উদ্যোগ নিন: ড. কামাল

আকাশ জাতীয় ডেস্ক:  

করোনা ভাইরাস মোকাবিলায় সমন্বিত জাতীয় উদ্যোগ নেওয়ার জন্য প্রধানমন্ত্রীর প্রতি আহ্বান জানিয়েছেন গণফোরাম সভাপতি ও জাতীয় ঐক্যফ্রন্টের শীর্ষ নেতা ড. কামাল হোসেন।

সোমবার (১ জুন) এক বিবৃতিতে তিনি বলেন, ‘করোনা ভাইরাস মোকাবিলায় সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে ধীরগতি ও তা বাস্তবায়নে সমন্বয়হীনতার কারণে আমাদের অনেক মানুষকে প্রাণ দিতে হয়েছে। ৫০ হাজারের মতো মানুষ আক্রান্ত। অজানা আতঙ্কে আছে বাংলাদেশের ১৭ কোটি মানুষ। আক্রান্তের সংখ্যা প্রতিদিন আরও বাড়বে এবং ভয়াবহ পরিস্থিতির দিকে যাবে এমনটাই বিশেষজ্ঞরা আশঙ্কা করছেন। অর্থনৈতিক মন্দা ধীরে ধীরে কাটিয়ে ওঠা সম্ভব কিন্তু মানুষের জীবন রক্ষা করাটাই এখন জরুরি।’

ড. কামাল বলেন, ‘লকডাউন কার্যকর না করা, আইন প্রয়োগে শিথিলতা, সংশ্লিষ্ট মন্ত্রীদের দায়িত্বহীন বক্তব্য, শ্রমিক ও সাধারণ মানুষকে ঢাকা থেকে গ্রামে যেতে ও আসতে দেওয়া, সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত নিতে সময়ক্ষেপণ, সিদ্ধান্ত বাস্তবায়নে সমন্বয়হীনতা, স্বাস্থ্যখাতে বিশৃঙ্খলা ও অব্যবস্থাপনা আমাদের জীবন ও জীবিকাকে ভয়াবহ পরিস্থিতির দিকে ঠেলে দিয়েছে।’

তিনি বলেন, ‘এমনই এক পরিস্থিতিতে স্বাস্থ্য বিশেষজ্ঞদের মতামত উপেক্ষা করে সম্প্রতি যথাযথ পরিকল্পনা ছাড়াই বাস, রেলপথ, লঞ্চসহ সব গণপরিবহন চালু করা হলো কোন মহলের স্বার্থে? যা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। সংক্রমণ ও মৃত্যু যখন বাড়ছে তখন সব চালু করা হলো। এর ফলাফল ভয়াবহ হবে তা সংশ্লিষ্ট বিশেষজ্ঞরাই আশংঙ্কা করছেন। ফলে করোনা মোকাবিলায় সব দলমত ও বিশেষজ্ঞদের নিয়ে সমন্বিত জাতীয় উদ্যোগ নেওয়ার আহ্বান জানাচ্ছি।’

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

করোনা মোকাবিলায় সমন্বিত জাতীয় উদ্যোগ নিন: ড. কামাল

আপডেট সময় ০৫:০৬:১৩ অপরাহ্ন, সোমবার, ১ জুন ২০২০