ঢাকা ১০:৫৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

না ফেরার দেশে দাবাং ৩-এর সংগীত পরিচালক

আকাশ বিনোদন ডেস্ক:

না ফেরার দেশে চলে গেলেন বলিউডের জনপ্রিয় সংগীত পরিচালক ওয়াজিদ। তার বয়স হয়েছিল ৪২ বছর।

রোববার রাতে মুম্বাইয়ের একটি বেসরকারি হাসপাতালে ওয়াজিদ মারা যান বলে নিশ্চিত করেছে ভারতের সংবাদমাধ্যম আনন্দবাজার পত্রিকা।

ওয়াজিদ করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন বলে টুইট করেছেন ভারতের চিত্র সমালোচক ও সাংবাদিক ফরিদুন শাহরিয়ার।

তবে এ বিষয়ে আর কেউ নিশ্চিত করে কিছু বলেননি।

ওয়াজিদের মৃত্যুর খবর সর্বপ্রথম সোশ্যাল মিডিয়ায় জানান বলিউড শিল্পী সনু নিগাম।

সোমবার ভোরে নিজের টুইটার হ্যান্ডেলে সনু লেখেন– ‘আমাদের ছেড়ে আমার ভাই ওয়াজিদ খান চলে গেল।’

এদিকে ওয়াজিদের মৃত্যুর খবরে বলিউডে নেমে এসেছে শোকের ছায়া।

সালমান খান, প্রিয়াংকা চোপড়াসহ অনেকেই সোশ্যাল মিডিয়ায় শোক প্রকাশ করেছেন।

টুইটারে শোক প্রকাশ করে সংগীত পরিচালক সেলিম লিখেছেন– সাজিদ-ওয়াজিদের মধ্যে আমার ভাই ওয়াজিদ খানের মৃত্যুর খবরে ভেঙে পড়েছি। তার পরিবারকে যেন আল্লাহ এ শোক সইবার ক্ষমতা দেন। ভাই ওয়াজিদ! তুমি খুব তাড়াতাড়ি চলে গেলে। আমাদের জগতে এটা একটা বড় ক্ষতি। আমি শোকাহত।

মুম্বাইয়ের বেশ কিছু সংবাদমাধ্যম থেকে পাওয়া তথ্যানুযায়ী, কিডনির সমস্যায় ভুগছিলেন ওয়াজিদ। বেশ কয়েক বছর আগেও একই সমস্যা নিয়ে হাসপাতালে ভর্তি করতে হয়েছিল তাকে।

ভাই সাজিদের সঙ্গে জুটি হয়ে বলিউডের বহু জনপ্রিয় গান সৃষ্টি করেছিল ওয়াজিদ। এ জুটি সালমান খানের অন্যতম প্রিয় ছিল।

করোনাকালের আগে সালমানের ছবি দাবাং ৩-এর মিউজিক লঞ্চে শেষ দেখা গিয়েছিল ওয়াজিদকে।
সাজিদ-ওয়াজিদ জুটি বলিউডে ‘দাবাং-৩’, ‘দাওয়াতে ইশক’, ‘জুড়ুয়া-২’, ‘তেভর’, ‘সত্যমেভ জয়তে’, ‘হিরোপন্তি’, ‘ম্যায় তেরা হিরো’, ‘জয় হো’, ‘বুলেট রাজা’, ‘এক থা টাইগার’, ‘তেরি মেরি কাহানি’র মতো ছবিতে সংগীত পরিচালনা করেছেন।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

নতুন তথ্য: অক্টোবরেই চালু হচ্ছে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর

না ফেরার দেশে দাবাং ৩-এর সংগীত পরিচালক

আপডেট সময় ০১:৪৪:০৬ অপরাহ্ন, সোমবার, ১ জুন ২০২০