ঢাকা ০৭:১০ পূর্বাহ্ন, শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ২৬ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বিএনপি সরকার হাতে হারিকেন ধরিয়ে দিয়েছে: হাসনাত আবদুল্লাহ সায়েদাবাদ হবে শুধু সিটি টার্মিনাল, আন্তঃজেলা বাস যাবে কাঁচপুরে: দক্ষিণ সিটি প্রশাসক সীমান্তে ৭ জনকে পুশইনের প্রচেষ্টা প্রতিহত করল বিজিবি মিথ্যা ও প্রোপাগান্ডায় জামায়াতের কাছে আওয়ামী লীগ শিশু: রাশেদ খাঁন শেষ ১৫ রানে ৪ উইকেট হারিয়ে সিরিজ হারল বাংলাদেশ বাংলাদেশকে বিনিয়োগবান্ধব করতে সরকার সবকিছু করবে: মাহদী আমিন চীনে জুতার কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ড, নিহত ২৮ আসামি মৃত্যুর গুজবে থানায় হামলা, পুলিশসহ আহত ১২ হেরে যাওয়ায় ব্রাজিলের সাপোর্টাররা হতাশ: ক্রীড়া প্রতিমন্ত্রী দেশ হোক সব প্রাণী ও প্রাণের নিরাপদ আবাসস্থল: প্রধানমন্ত্রী

‘গণপরিবহনে ৬০ শতাংশ ভাড়া বাড়ানো সরকারের হটকারী সিদ্ধান্ত’

আকাশ জাতীয় ডেস্ক: 

করোনা ভাইরাস পরিস্থিতিতে শারীরিক দূরত্ব বিবেচনায় গণপরিবহনে ৬০ শতাংশ ভাড়া বাড়ানো অযৌক্তিক ও হটকারী সিদ্ধান্ত বলে মন্তব্য করে বাংলাদেশ লেবার পার্টির চেয়ারম্যান ডা. মোস্তাফিজুর রহমান ইরান ও ভারপ্রাপ্ত মহাসচিব লায়ন মো. ফারুক রহমান বলেছেন, সরকারের অযৌক্তিক ও হটকারী সিদ্ধান্তের মাশুল গুনতে বাধ্য হবে সাধারণ মানুষ। এর মধ্য দিয়ে নতুন করে আরেক দফায় পরিবহন সেক্টরে নৈরাজ্য ও স্বেচ্ছাচারিতার পথ সুগম হলো।

রোববার (৩১ মে) বাংলাদেশ লেবার পার্টির দফতর সম্পাদক আমান উল্লাহ মহব্বত স্বাক্ষরিত এক বিবৃতিতে নেতারা বলেন, করোনা মহামারিতে কর্মহীন ও বেকার হয়ে সাধারণ মানুষ যখন দিশেহারা, ঠিক সেই মুহূর্তে সরকার পরিবহন সেক্টরে ভাড়া বাড়ানোর আত্মঘাতী সিদ্ধান্ত নিয়ে সাধারণ মানুষের দুর্দশাকে আরেক দফায় বাড়িয়ে দিয়েছে।

নেতারা আরও বলেন, বাস মালিকরা ভাড়া বাড়ানোর কৌশল হিসেবে সরকারের প্রস্তাব অনুযায়ী স্বাস্থ্যবিধি মেনে আসন সংখ্যার অর্ধেক যাত্রী পরিবহনের সিদ্ধান্ত মেনে নিয়েছেন। কিন্তু ভাড়া বাড়ানোর গেজেট প্রকাশের পরই মালিকরা এ শর্ত বেমালুম ভুলে যাবেন। এছাড়া নগর পরিবহন বাসে তো এ নিয়ম মানাই হবে না।

তারা গণপরিবহন সংকট নিরসন ও বেসরকারি বাস মালিক ও শ্রমিকদের অর্থনৈতিক নিপীড়ন থেকে সাধারণ জনগণকে রক্ষার জন্য সারাদেশে বিআরটিসির সেবার পরিধি ও মান বাড়ানোর জন্য সরকারের প্রতি আহ্বান জানান।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

‘গণপরিবহনে ৬০ শতাংশ ভাড়া বাড়ানো সরকারের হটকারী সিদ্ধান্ত’

আপডেট সময় ০৬:৫৪:৫৯ অপরাহ্ন, রবিবার, ৩১ মে ২০২০