ঢাকা ০১:৪৭ পূর্বাহ্ন, রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ২৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রকাশ হলো এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল উদ্ধার হলো সাবেক বিমান বাহিনী কর্মকর্তার মৃত অবস্থায় পাওয়া ব্যক্তি জাপানি বিনিয়োগের জন্য পাঁচ খাত চিহ্নিত করলেন প্রধানমন্ত্রী ড্যাবের বিরুদ্ধে: কার্যালয়ে ঢুকে আইইডিসিআরের পরিচালককে মারধরের দেশে হাম ও উপসর্গে আরও সাত শিশুর মৃত্যু পায়রা বন্দরে গমের সাইলো নির্মাণে রাশিয়াকে প্রস্তাব খাদ্যমন্ত্রীর প্রধানমন্ত্রীর পরিকল্পনা ভেস্তে দিতে ষড়যন্ত্র করছে গুপ্তরা: ডিএনসিসি প্রশাসক ডেঙ্গুতে একদিনে ১১ জনের মৃত্যু, শনাক্ত দুই হাজার ছাড়াল ক্রসফায়ার নিয়ে আইজিপির মন্তব্যে টিআইবি ও অধিকারের উদ্বেগ রূপপুরের জ্বালানি নিয়ে ঢাকায় পৌঁছাল রাশিয়ার কার্গো বিমান

ঝিনাইদহে পানিতে ডুবে ভাই-বোনের মৃত্যু

আকাশ জাতীয় ডেস্ক:  

ঝিনাইদহ সদর উপজেলার বানিয়াকান্দর গ্রামে পুকুরের পানিতে ডুবে দুই ভাই বোনের মৃত্যু হয়েছে।

রোববার (৩১ মে) দুপুরে তাদের মরদেহ উদ্ধার করা হয়। মৃতরা হলো- ওই গ্রামের নজরুল ইসলামের মেয়ে সাফিয়া খাতুন (৭) ও ছেলে আবু সালেহ মাহি (৫)।

ঝিনাইদহ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান জানান, সকালে মায়ের সঙ্গে বাড়ির পাশের পুকুরে গোসল করতে যায় সাফিয়া ও মাহি। গোসল শেষে মা মনিরা বেগম বাড়িতে ফিরে আসেন। পরে সন্তানরা ফিরতে দেরি করায় দুপুরের দিকে মনিরা তার প্রতিবেশীদের নিয়ে খোঁজ শুরু করে। খোঁজাখুঁজির একপর্যায়ে পুকুর থেকে শিশু দু’টির মরদেহ উদ্ধার করা হয়।

খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহ দু’টি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঝিনাইদহ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য মা মনিরাকে আটক করা হয়েছে বলেও জানান ওই পুলিশ কর্মকর্তা।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ফ্যাসিবাদী আওয়ামী লীগকে আর রাজনীতি করতে দেওয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

ঝিনাইদহে পানিতে ডুবে ভাই-বোনের মৃত্যু

আপডেট সময় ০৪:২৮:৪১ অপরাহ্ন, রবিবার, ৩১ মে ২০২০