ঢাকা ০৪:১৪ অপরাহ্ন, শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জাতিসংঘের সন্ত্রাস দমন তহবিলে কাতারের ১৪১ মিলিয়ন ডলার অনুদান নিউইয়র্কে চার দিনে ৩০টি কর্মসূচিতে প্রধানমন্ত্রীর ব্যস্ত সফর জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর অক্টোবরেই চালু হচ্ছে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর দেশে ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৮ মৃত্যু, হাসপাতালে ১৭৮২ সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার

‘এখানে গুণী হয়ে জন্মানো মানে দহন’

আকাশ বিনোদন ডেস্ক:

প্রখ্যাত অভিনেতা হুমায়ুন ফরিদীর জন্মদিন আজ। ১৯৫২ সালের এই দিনে ঢাকার নারিন্দায় তিনি জন্মগ্রহণ করেন। মঞ্চ, টেলিভিশন ও চলচ্চিত্র- তিন মাধ্যমেই ছিল তার সমান পদচারণা। ২০১২ সালে ১৩ ফেব্রুয়ারি মারা যান বিরলপ্রজ এ অভিনেতা। প্রখ্যাত এ অভিনেতার সঙ্গে দারুণ বন্ধুত্ব ছিল অভিনেতা, পরিচালক, চিত্রশিল্পী ও বিজ্ঞাপন নির্মাতা আফজাল হোসেনের। মূলত বন্ধু আফজাল হোসেনের সাহস ও উৎসাহেই টিভি নাটকের সঙ্গে সম্পৃক্ত হন হুমায়ুন ফরিদী। বন্ধুর জন্মদিনে ফেসবুকে একটি স্ট্যাটাস দিয়েছেন আফজাল হোসেন। দৈনিক আকাশের পাঠকদের জন্য হুবহু তুলে ধরা হলো তা-

কেমন ছিল মৃত্যুর আগ পর্যন্ত ফরীদির জীবন? অধিকাংশ মানুষ ঠোঁট গোল করে চুক চুক শব্দে দীর্ঘশ্বাস ফেলবে। তারপর বহুজন অবশ্যই ব্যক্তিজীবন কাটা ছেঁড়ায় বসে যাবে। তার শেষ এক যুগের অভিনয় জীবন কেমন ছিল- কেউ কি ভেবে দেখেছে?

শিল্পী ও তার কলাকে আমরা সমীহ করি, সম্মন করি। কিন্তু বিচার করবার সময় শিল্পী অস্তিত্বকে করি অস্বীকার। সর্বদা তাকে বিচার করা হয় মানুষ হিসাবে।

শিল্পী একজন মানুষই তবে তার সংবেদনশীলতা অন্যের চেয়ে প্রখর। সবারই জগতের ভিতরে তার থাকে একান্ত নিজস্ব এক জগৎ। অন্যেরা কেবল তাকে উপর থেকে দেখে বিচার করতে পারে। অদেখা থেকে যায় ভিতরটা।

অভিনয়ে ফরীদি যে অসাধারণত্বের প্রমাণ দেখাতে পেরেছিলেন তার প্রায় সবই কুড়ি বছর আগের। অর্থাৎ মৃত্যুর আগ পর্যন্ত একটা লম্বা সময় তাকে কেবল খেয়ে পরে বেঁচে থাকার জন্যই অধিকাংশ অভিনয় করে যেতে হয়েছে। আত্মা থেকেছে অতৃপ্ত।

অভিনয় ছাড়া জীবনে আর কিছুই করতে চায়নি বলে নানা অপ্রিয়, অসুন্দরকে মানতে হয়েছে। তা অশেষ মর্মবেদনার, নিত্য পুড়ে ছাই হওয়া। প্রতিদিন প্রবল অসহায়বোধে ভুগতে হলে, তা ধীরে ধীরে মৃত্যুর দিকে এগিয়ে যাওয়ার মতই।

এখানে গুণী হয়ে জন্মানো মানে দহন ও পীড়নের জীবন। তবু তেমন মানুষ জন্মায় বলে গৌরবের অস্তিত্ব জীবনে আছে- টের পাওয়া হয়। শুভ জন্মদিন বন্ধু।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

পরিবার পরিকল্পনা: বাংলাদেশের সাফল্য ও আগামীর চ্যালেঞ্জ

‘এখানে গুণী হয়ে জন্মানো মানে দহন’

আপডেট সময় ১১:৪৮:১০ অপরাহ্ন, শুক্রবার, ২৯ মে ২০২০