ঢাকা ০৪:৩১ পূর্বাহ্ন, শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ২৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বিএনপি সরকার হাতে হারিকেন ধরিয়ে দিয়েছে: হাসনাত আবদুল্লাহ সায়েদাবাদ হবে শুধু সিটি টার্মিনাল, আন্তঃজেলা বাস যাবে কাঁচপুরে: দক্ষিণ সিটি প্রশাসক সীমান্তে ৭ জনকে পুশইনের প্রচেষ্টা প্রতিহত করল বিজিবি মিথ্যা ও প্রোপাগান্ডায় জামায়াতের কাছে আওয়ামী লীগ শিশু: রাশেদ খাঁন শেষ ১৫ রানে ৪ উইকেট হারিয়ে সিরিজ হারল বাংলাদেশ বাংলাদেশকে বিনিয়োগবান্ধব করতে সরকার সবকিছু করবে: মাহদী আমিন চীনে জুতার কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ড, নিহত ২৮ আসামি মৃত্যুর গুজবে থানায় হামলা, পুলিশসহ আহত ১২ হেরে যাওয়ায় ব্রাজিলের সাপোর্টাররা হতাশ: ক্রীড়া প্রতিমন্ত্রী দেশ হোক সব প্রাণী ও প্রাণের নিরাপদ আবাসস্থল: প্রধানমন্ত্রী

সরকার করোনা সংক্রমণ নিয়ে লুকোচুরি খেলছে: রিজভী

আকাশ জাতীয় ডেস্ক: 

সরকার করোনা ভাইরাস সংক্রমণ নিয়ে লুকোচুরি খেলছে। একদিকে এ সংক্রমণে মৃত্যু ও আক্রান্তের সঠিক পরিসংখ্যান দিচ্ছে না। অন্যদিকে এ ভাইরাসকে বিনা বাধায় ঝাঁক বেঁধে সংক্রমণের সুযোগ করে দিচ্ছে।

শুক্রবার (২৯ মে) দুপুরে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয় থেকে ভিডিও প্রেস কনফারেন্সে বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী এসব কথা বলেন।

তিনি বলেন, ‘যেহেতু রাতের নির্বাচনে গঠিত এ সরকার, তাই জনগণের ভাবনাকে তারা আমলে না নিয়ে নিজেদের সিদ্ধান্ত চাপিয়ে দিচ্ছে। গণবিরোধী ও অগণতান্ত্রিক সরকারের সিদ্ধান্ত জনগণের অনুকূলে হবে না এটাই স্বাভাবিক। তারা নিজেদের টিকে থাকার স্বার্থে জনগণের জীবনবিনাশী সিদ্ধান্ত নিতে কুণ্ঠাবোধ করে না। তার জলজ্যান্ত প্রমাণ ছুটি প্রত্যাহার করে করোনা ভাইরাসকে ব্যাপকভাবে ছড়িয়ে দেওয়ার উদ্যোগের মধ্য দিয়ে।’

রিজভী বলেন, ‘বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান গত ২২ মে স্পষ্ট করেই বলেছেন, প্রতিটি দেশ করোনা ভাইরাসে আক্রান্ত। করোনা ভাইরাসের চিকিৎসায় এখন পর্যন্ত বিশ্ব স্বীকৃত কোনো মেডিসিন আবিষ্কার হয়নি। এ অবস্থায় সব দেশই করোনা ভাইরাস মোকাবিলায় প্রতিরোধমূলক ব্যবস্থাকেই অগ্রাধিকার দিচ্ছে। প্রতিদিন বেশি সংখ্যক মানুষকে টেস্টের আওতায় এনে করোনা উপসর্গ থাকলে আগে ভাগেই আইসোলেশনে নেওয়া কিংবা প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণকেই অন্যতম সাফল্য বলে মনে করা হচ্ছে। ফলে সরকারের উচিত দেশে অগ্রাধিকারভিত্তিতে করোনা টেস্টের সক্ষমতা বাড়ানো।’

বিএনপির এ নেতা বলেন, ‘সরকারের উচিত ছিল প্রতিটি জেলা-উপজেলায় করোনা ভাইরাস টেস্ট ফ্যাসিলিটিজ নিশ্চিত করা। কিন্তু সেটি না করে অফিস-আদালত, গণপরিবহন চালু করা যেন মৃত্যুর মিছিলকেই আলিঙ্গন করা। মানুষের জীবন বাঁচাতে যখন লকডাউন, আইসোলেশন ও ঘরবন্দি থাকার কথা তখনই মৃত্যুদূত করোনাকে আমন্ত্রণ জানাতে জানালা-দরজা খুলে দিয়েছে সরকার।’

তিনি বলেন, ‘করোনা ভাইরাস পরিস্থিতি মোকাবিলার কার্যকর পদক্ষেপ নেওয়ার চেয়ে নিশিরাতের সরকারের নেতা-মন্ত্রীদের প্রতিদিন নিয়মিত বিএনপির বিরুদ্ধে বিষোদগার করতেই বেশি উৎসাহিত মনে হচ্ছে। প্রতিদিন বিএনপির কোনো না কোনো নেতাকে গুম অথবা মিথ্যা মামলায় গ্রেফতার করা হচ্ছে। অপরদিকে সরকারের ব্যর্থতা নিয়ে যাতে কেউ এমনকি সোশ্যাল মিডিয়ায়ও মত প্রকাশ করতে না পারে এজন্যও চলছে গুম, হয়রানি ও জেল জুলুম।’

রিজভী বলেন, ‘আমরা সরকারকে সতর্ক করে দিয়ে বলতে চাই, করোনা ভাইরাস শুধুমাত্র র‌্যাব-পুলিশের মতো বিরোধীদল মতকে দমন করতেই আসেনি বরং সরকার যেভাবে ঢিলেঢালাভাবে করোনা পরিস্থিতি মোকাবিলা করতে চাইছে তাতে সবারই ভয়ের কারণ আছে।’

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সরকার করোনা সংক্রমণ নিয়ে লুকোচুরি খেলছে: রিজভী

আপডেট সময় ০৪:৫০:৩৭ অপরাহ্ন, শুক্রবার, ২৯ মে ২০২০