ঢাকা ১১:১৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

সিএমপিতে চালু হচ্ছে প্লাজমা ব্যাংক

আকাশ জাতীয় ডেস্ক:  

করোনা আক্রান্ত হওয়ার পর চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) সদস্য যারা সুস্থ হয়েছেন তাদের নিয়ে তৈরি হচ্ছে প্লাজমা ব্যাংক। পুলিশ সদস্যদের পাশাপাশি প্লাজমা ব্যাংকে চট্টগ্রাম মহানগরের বাসিন্দা যারা করোনা থেকে সুস্থ হয়েছেন তাদেরও অন্তর্ভুক্ত করা হচ্ছে।

করোনা রোগীদের চিকিৎসায় প্লাজমা থেরাপি প্রয়োগের বিষয়ে গুরুত্ব দিয়ে সিএমপি কমিশনার মো. মাহাবুবর রহমান প্লাজমা ব্যাংক তৈরির উদ্যোগ নেন।

প্লাজমা ব্যাংক তৈরির কাজ ইতোমধ্যে শুরু করা হয়েছে। প্রাথমিকভাবে করোনা থেকে সুস্থ হওয়া সিএমপির ৩৯ জন সদস্যকে এই প্লাজমা ব্যাংকে অন্তর্ভুক্ত করা হয়েছে। নতুন করে যারা সুস্থ হবেন তাদেরকেও অন্তর্ভুক্ত করা হবে।

এছাড়া চট্টগ্রাম মহানগরে বসবাস করা ব্যক্তি যারা করোনা থেকে সুস্থ হয়েছেন তাদের ডাটাবেজ তৈরি করতে সিএমপির প্রত্যেকটি থানায় নির্দেশনাও দিয়েছেন সিএমপি কমিশনার মো. মাহাবুবর রহমান।

সিএমপির তৈরি এই প্লাজমা ব্যাংক থেকে সিএমপির সদস্য ও চট্টগ্রামে যারা আক্রান্ত হবেন তাদের জন্য প্লাজমা দেওয়া হবে।

সিএমপির এই প্লাজমা ব্যাংক কার্যক্রম তদারকির জন্য সিএমপির অতিরিক্ত কমিশনার (প্রশাসন ও অর্থ) আমেনা বেগমকে প্রধান করে একটি মনিটরিং কমিটিও করা হয়েছে। কমিটিতে উপ-কমিশনার (সদর) আমির জাফর ও অতিরিক্ত উপ-কমিশনার (সদর) মোহাম্মদ মঈনুল ইসলাম ও বিভাগীয় পুলিশ হাসপাতালের চিকিৎসকদের রাখা হয়েছে।

সিএমপির অতিরিক্ত কমিশনার (জনসংযোগ) মোহাম্মদ আবুবকর সিদ্দিক বলেন, করোনা রোগীদের চিকিৎসায় প্লাজমা থেরাপি প্রয়োগের বিষয়ে গুরুত্ব দিয়ে সিএমপি কমিশনার মো. মাহাবুবর রহমান স্যারের নির্দেশে একটি প্লাজমা ব্যাংক চালু করা হয়েছে। সিএমপির এই প্লাজমা ব্যাংকে প্রাথমিকভাবে করোনা থেকে সুস্থ হওয়া সিএমপির ৩৯ জন সদস্যকে অন্তর্ভুক্ত করা হয়েছে। নতুন করে যারা সুস্থ হবেন তাদেরকেও অন্তর্ভুক্ত করা হবে।

মোহাম্মদ আবুবকর সিদ্দিক বলেন, চট্টগ্রাম মহানগরে বসবাস করা ব্যক্তি যারা করোনা থেকে সুস্থ হয়েছেন তাদের ডাটাবেজ তৈরি করতে সিএমপির প্রত্যেকটি থানায় নির্দেশনাও দেওয়া হয়েছে। এই প্লাজমা ব্যাংক থেকে সিএমপির সদস্য ও চট্টগ্রামে যারা আক্রান্ত হবেন তাদের জন্য প্লাজমা দেওয়া হবে।

এখন পর্যন্ত চট্টগ্রামে মোট করোনা আক্রান্ত রোগীর সংখ্যা ২ হাজার ৪২৯ জন। মৃত্যুবরণ করেছে ৬৭ জন এবং সুস্থ হয়েছেন ১৯৭ জন। এর মধ্যে ৩৯ জন সিএমপির সদস্য। যারা সুস্থ হয়ে ফের কাজে যোগ দিয়েছেন।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

সিএমপিতে চালু হচ্ছে প্লাজমা ব্যাংক

আপডেট সময় ০১:২৯:৫৫ অপরাহ্ন, শুক্রবার, ২৯ মে ২০২০